সর্বশেষ

বড় ইনজুরির দুঃসংবাদ পেলেন রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকা

  • 2:13 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ ডিসেম্বর-ব্রিটিশ ক্লাব ফুটবলের রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেক্সান্ডার ইসাককে নিউক্যাসল থেকে নিয়েছিল লিভারপুল। কিন্তু যে প্রত্যাশা নিয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আনা হয়েছিল, তা পূরণ হয়নি। অলরেড ক্লাবটিতে এসে ফিটনেসহীনতা ও ফর্ম নিয়ে ভুগেছেন ইসাক। ফলে ১৬ ম্যাচে মাঠে নেমে মাত্র ৩টি গোল করেছেন। এরই মাঝে বাম পায়ের হাড়ে চিড় ধরা পড়ায় তিনি বড় সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।

গত শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। সেদিন ৫৬ মিনিটে গোলের লক্ষ্যে শট নেওয়ার সময় ইসাক প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফন ডে’র চ্যালেঞ্জের মুখে পড়েন। গোল করলেও ঠিকঠাক উদযাপন করতে পারেননি এই সুইডিশ স্ট্রাইকার। দুজনের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। এবার লিভারপুল কোচ আর্নে স্লট জানালেন, দুই মাস পাওয়া যাবে না ইসাককে।

স্লট বলেছেন, ‘রোগ নির্ণয়ের পর, ইসাকের অ্যাঙ্কেলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তার চিড় ধরা পড়া ফিবুলারও অস্ত্রোপচার হয়েছে। এএক্সএ ট্রেনিং সেন্টারে ইসাকের পুনর্বাসন চলবে। এটি লম্বা সময়ের ইনজুরি হতে যাচ্ছে, দুই মাসের মতো। স্বাভাবিকভাবেই এটি তার জন্য হতাশার এবং আমাদের জন্যও। আমার কাছে (ট্যাকলটি) বেপরোয়া চ্যালেঞ্জ মনে হয়েছে।’

সময়টা ইসাকের জন্য যে কঠিন যাচ্ছে তাও স্বীকার করলেন আর্নে স্লট। এর আগে ঊরুর ইনজুরির কারণে প্রাক-মৌসুম সফরে এশিয়ায় নিউক্যাসলের স্কোয়াডে ছিলেন না ইসাক। অনেক জলঘোলা করে পরে যোগ দেন লিভারপুলে। ট্রাইন্সফার উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদে অনুশীলন করেন তিনি। এদিকে, চোট থেকে ফেরার সময়টা এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও, ইসাক মৌসুমের শেষদিকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন অলরেড কোচ স্লট।

লিভারপুলে যোগ দিয়ে শুরুর দিকে এই শিষ্যের মানিয়ে নিতে পারার ব্যাখ্যা দিয়ে স্লট বলেন, ‘নতুন ক্লাবে যুক্ত হয়ে সে অনেক রোমাঞ্চিত ছিল। চেয়েছিল নিজেদের সব সামর্থ্য ও দক্ষতা দেখাতে, কিন্তু এটি সম্ভব হয়নি। হয়তো কেউ বুঝতে পারছে না, যদি আপনি তিন-চার মাস সিরিয়াস পর্যায়ে অনুশীলন না করেন, এই লিগে খেলা ও উচ্চতর পারফরম্যান্স করা কঠিন। আমরা জানতাম তার সময় লাগবে, এখন দুর্ভাগ্য যে নতুন করে ইনজুরিতে পড়ল।’

কেবল লিভারপুলের জন্যই নয়, ইসাকের চোট সুইডেনকেও দুর্ভাবনায় ফেলেছে। কারণ আগামী মার্চে দেশটি বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে নিজেদের বড় তারকাকে অবশ্যই পেতে চাইবে সুইডিশরা। কিন্তু সেখানে তাকে পাওয়ার সম্ভাবনা কম!

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au