সর্বশেষ

বিপিএল শুরুর আগেই বিদেশি সংকটে চট্টগ্রাম

  • 2:18 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ ডিসেম্বর-বিপিএলের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন। কিন্তু মাঠে নামার আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে চট্টগ্রাম রয়্যালস। একের পর এক বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করায় টুর্নামেন্ট শুরুর মুহূর্তে দল গঠনে অস্বস্তিতে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রস্তুতির শেষ ধাপে এসে হঠাৎ এই ধাক্কা তাদের পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

চট্টগ্রামের হয়ে বিপিএল খেলার কথা ছিল আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলার। তবে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় দুজনই বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে শুরুর আগেই বিদেশি শক্তির বড় অংশ হারাতে হয়েছে দলটিকে।

এর বাইরে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের বিপিএলে খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও শুরুতে এনওসি পেয়েছিলেন তিনি, তবে বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে আবরারকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাতে অনাগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে, খুব শিগগিরই তার এনওসি স্থগিত করতে পারে পিসিবি। এতে চট্টগ্রামের বিদেশি সমন্বয় আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবমিলিয়ে নতুন আসর শুরুর আগেই বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প সময়ের মধ্যেই বিকল্প খেলোয়াড় খুঁজে নেওয়া এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া সেই ম্যাচের আগে দলটির প্রস্তুতি কতটা গুছিয়ে নেওয়া যায়, সেটাই এখন বড় প্রশ্ন।

বিদেশি ধাক্কার মাঝেই স্থানীয় ক্রিকেটারদের নিয়েই লড়াইয়ে নামতে হচ্ছে চট্টগ্রামকে—বিপিএলের শুরুতেই যা তাদের জন্য কঠিন বাস্তবতা হয়ে ধরা দিচ্ছে।

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au