আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি
মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…
মেলবোর্ন ২৪ ডিসেম্বর- ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা পাকা করা মিরাজ এবার মাঠের ভেতর নেতৃত্বের গুরুদায়িত্বও কাঁধে তুলে নিলেন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটে কার্যকর হলো তিন ফরম্যাটে তিন অধিনায়কের কাঠামো—টেস্টে একজন, টি-টোয়েন্টিতে আরেকজন এবং ওয়ানডেতে মিরাজ। তার সাথে কথা বলেছেন সিনিয়র রিপোর্টার শুভ দেবনাথ।
প্রশ্ন: ওয়ানডে ক্যাপ্টেনসি কতটা উপভোগ করছেন?
মিরাজ: ক্যাপ্টেনসি মানেই হইচই নয়, বরং পরিমিত সিদ্ধান্ত আর মাঠের বাস্তবতা বোঝার দক্ষতা। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে আমার। জাতীয় দলে দীর্ঘদিন খেলার সুবাদে ড্রেসিংরুমের সংস্কৃতি, খেলোয়াড়দের মানসিকতা ও চাপ সামলানোর কৌশল আমার জানা। আমি মনে করি বোর্ড ও টিম ম্যানেজমেন্টের বিশ্বাস আছে ওয়ানডের মতো কৌশলনির্ভর ফরম্যাটে আমিই ভালো করবো৷ সেজন্য আমাকে দায়িত্ব দিয়েছে তারা।
প্রশ্ন: ব্যাটিং নাকি বোলিং বেশি উপভোগ করেন?
মিরাজ: আমার ক্যারিয়ারের শুরুর দিকে মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলাম৷ সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ে দৃঢ়তা ও ধারাবাহিকতা এনেছি। মিডল অর্ডারে চাপের মুহূর্তে ইনিংস গুছিয়ে নেওয়া, প্রয়োজনে স্ট্রাইক রোটেট করা কিংবা শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টায় থাকে। ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ায় দুই জায়গায় মনোযোগ দিতে হচ্ছে। তবে আমি ব্যাটিংটায় উপভোগ করি।
প্রশ্ন: তিন ফরম্যাটে তিন অধিনায়ক: সুবিধা না ঝুঁকি?
মিরাজ: বাংলাদেশ ক্রিকেটে তিন ফরম্যাটে তিন অধিনায়কের মডেল নতুন নয়, তবে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা সবসময়ই চ্যালেঞ্জিং। বোর্ডের যুক্তি পরিষ্কার—প্রতিটি ফরম্যাটের আলাদা চরিত্র, আলাদা পরিকল্পনা। এতে আমাদের উপর ওপর চাপ কমবে এবং তারা নিজ নিজ ফরম্যাটে বিশেষ মনোযোগ দিতে পারবো।
প্রশ্ন: সমালোচকদের প্রশ্ন, নেতৃত্বের ঐক্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সমন্বয় কতটা কার্যকর হবে?
মিরাজ: চ্যালেঞ্জই নিতে ভালোবাসি। আমাদের দলটা অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের মিশেল। পাশাপাশি নিজের পারফরম্যান্স ঠিক রেখে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়। তবে মাঠে ঠান্ডা মাথা, পরিশ্রমী মানসিকতা ও দলমুখী চিন্তাভাবনা আমার কাজ সহজ করে দেয়।
ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের যাত্রা কতটা সফল হবে, তার উত্তর দেবে সময়। তবে আপাতত বাংলাদেশ ক্রিকেট পেয়েছে এক নতুন নেতা—যার সামনে সুযোগ যেমন বড়, পরীক্ষাও তেমনি কঠিন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au