সর্বশেষ

আল নাসরের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

  • 3:01 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ ডিসেম্বর-আল নাস্‌রের জন্য সুখবর। গোল ডটকমের খবর, সৌদি আরবের ক্লাবটির ওপর থেকে খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞায় থাকা ক্লাবগুলোর তালিকা গত শুক্রবার হালনাগাদ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। আল নাস্‌রের নামও ছিল সেখানে।
তবে ক্লাবটি নিয়ম পুরোপুরি মেনে চলায় তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে তারা।

আল নাস্‌রের নিষেধাজ্ঞার সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সৌদি সংবাদমাধ্যমের খবর, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে এমেরিক লাপোর্তকে দলে নেওয়ার চুক্তির অংশ হিসেবে ঠিকমতো অর্থ পরিশোধ না করায় তাদের শাস্তি দেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল নাস্‌রের কাছ থেকে ২০২৫ সালের ৩১ অগাস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা ছিল। সেটা নির্ধারিত সময়ে না দেওয়ায় আল নাস্‌রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ক্রিস্তিয়ানো রোনালদো আল নাস্‌রে যোগ দেওয়ার কয়েক মাস পর, ২০২৩ সালের জুলাই মাসেও ক্লাবটিকে একইরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এই মৌসুমে সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাস্‌র। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।

এই শাখার আরও খবর

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au