সর্বশেষ

আসর শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক দিল রংপুর রাইডার্স

  • 1:07 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ডিসেম্বর-বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর রাইডার্স। পারিশ্রমিকের অর্ধেক টাকা দিয়েছে একবারের চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুশীলনর সময় নুরুল হাসান সোহান, লিটন দাসদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেয় রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। বিপিএলের নিয়ম অনুযায়ী, তিন ধাপে ক্রিকটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয় ফ্র্যাঞ্চাজিগুলো।

প্রথম ধাপে টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ দিতে হয়। এরপর টুর্নামেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আরো ৫০ শতাংশ দিতে হয়। আর বাকি ২৫ শতাংশ দিতে হয় বিপিএল শেষ হওয়ার এক মাসের মধ্যে। তবে প্রথম ধাপে রংপুর ২৫ শতাংশ নয়, ৫০ শতাংশ দিয়েছে।

তবে প্রতিবারই বিপিএল শুরু হলে পারিশ্রমিক নিয়ে ঝামেলা দেখা যায়। সর্বশেষ আসরে যেমন পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছিল। রংপুর অবশ্য প্রতি আসরেই খেলোয়াড়দের পারিশ্রমিকসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেই সুনামের সঙ্গে দল পরিচালনা করে আসছে। সেই প্রশংসাও ঝড়ল খুশদিল শাহর কণ্ঠে, ‘রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, আল্লাহর কাছে শুকরিয়া।’

আগামী ২৬ ডিসেম্বর থেকে দ্বাদশ বিপিএল শুরু হবে। সিলেটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স-রাজশাহী ওয়ারিয়র্স। রাতে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই শাখার আরও খবর

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au