সর্বশেষ

রাজার মতো ক্যামব্যাক করলেন রোহিত শর্মা

  • 2:47 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ডিসেম্বর-দীর্ঘ সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে বাজিমাত করলেন রোহিত শর্মা। জয়পুরে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে সিকিমের বিপক্ষে মাত্র ৬২ বলে ঝলমলে সেঞ্চুরি হাঁকান তিনি।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত। চার-ছক্কায় সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন ‘হিটম্যান’।

এই শতক তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৩৭তম, এর মধ্যে ভারতের হয়ে ৩৩টি এবং ঘরোয়া ক্রিকেটে চারটি।

এটি রোহিতের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্রুততম শতকও। এর আগে দ্রুততম ছিল ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে করা সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে তিনি ১৪ হাজার লিস্ট ‘এ’ রানের মাইলফলকের আরো কাছাকাছি পৌঁছে গেলেন।

জয়পুরের স্বামী মানসিং স্টেডিয়ামে রোহিতের ব্যাটিং দেখতে উপচে পড়ে দর্শক। প্রথম ছক্কার সঙ্গেই গ্যালারি গর্জে ওঠে। ধারণক্ষমতার বাইরে গিয়েও অতিরিক্ত স্ট্যান্ড খুলতে হয়, যেখানে আনুমানিক ১০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুম্বাইয়ের হয়ে এটি রোহিতের দ্বিতীয় লিস্ট ‘এ’ শতক, বিজয় হাজারেতে তার অভিষেকের ১৭ বছর পর।

সব মিলিয়ে ১৯ বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তিনি মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারেতে খেলেছেন ১৯টি ম্যাচ।

বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলা ৩৮ বছর বয়সী রোহিত সাম্প্রতিক পারফরম্যান্সে ফর্ম নিয়ে সব প্রশ্নের জবাব দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের পর চার ইনিংসের মধ্যে তিনটিতেই তাঁর ব্যাট থেকে এসেছে পঞ্চাশের বেশি রান, যার মধ্যে সিডনিতে অপরাজিত ১২১ রানের ম্যাচজয়ী ইনিংসও রয়েছে।

এই শাখার আরও খবর

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হক মারা গেছেন

মেলবোর্ন, ৫ এপ্রিল- মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ এপ্রিল) সকালে…

হেরেই চলছে রিশাদের দল, টেবিলের অবস্থান কোথায়?

মেলবোর্ন, ৫ এপ্রিল- পাকিস্তান সুপার লিগে হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা তৃতীয় ম্যাচেও হেরেছে রিশাদ হোসেন ও মোহাম্মদ রিজওয়ানের দল রাওয়ালপিন্ডিজ। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে…

‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নয়, নববর্ষে চারুকলায় হবে বৈশাখী শোভাযাত্রা

মেলবোর্ন, ৫ এপ্রিল- বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম আবারও পরিবর্তন করেছে সরকার। দীর্ঘদিনের ‘মঙ্গল শোভাযাত্রা’ এবং সাম্প্রতিক…

ভয় কাটিয়ে চাঁদের পথে এগোচ্ছে আর্টেমিস-২ মিশন

মেলবোর্ন, ৫ এপ্রিল- চাঁদের উদ্দেশে ঐতিহাসিক যাত্রাপথে হঠাৎ করেই ভয়াবহ এক সতর্কবার্তার মুখে পড়েছিলেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবীর কক্ষপথ ছাড়ার পর ‘পয়েন্ট অব নো রিটার্ন’-এর মতো…

উদ্ধার অভিযানে সাফল্যের সম্ভাবনা কম, তবু প্রশিক্ষণই ভরসা-মার্কিন সামরিক বিশেষজ্ঞ

মেলবোর্ন, ৫ এপ্রিল- উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে সাফল্যের হার সাধারণত খুবই কম থাকে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্পসের কর্নেল ব্রেন্ডান কিয়ার্নি। বিবিসি নিউজকে দেওয়া…

অন্যের যুদ্ধ থামাতে গিয়ে কূটনৈতিক-অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পাকিস্তান

মেলবোর্ন, ৫ এপ্রিল- ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে গিয়ে বড় ধরনের কূটনৈতিক বিপর্যয় এবং অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। সব পক্ষকে খুশি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au