বিশ্ব

ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

  • 5:24 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পূর্ব উপকূলের কাছে একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ তত্ত্বাবধান করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উচ্চ-উচ্চতার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কার্যকারিতা ও কৌশলগত সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ২০০ কিলোমিটার দূরে আকাশে থাকা লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়।

একই সঙ্গে কিম জং উন একটি পৃথক স্থানে নির্মাণাধীন প্রায় ৮ হাজার ৭০০ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অগ্রগতি পরিদর্শন করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, সাবমেরিনটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম হবে। তবে কিমের এই সফরের সুনির্দিষ্ট স্থান ও সময় জানানো হয়নি।

কেসিএনএ জানায়, পারমাণবিক সাবমেরিন প্রকল্পটি শাসক দলের নৌবাহিনী আধুনিকায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ। প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গৃহীত পাঁচটি কৌশলগত নীতির মধ্যে নৌবাহিনীর আধুনিকীকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কিম জং উনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ নয়, তাই পারমাণবিক সক্ষমতার সর্বাত্মক উন্নয়ন এবং নৌবাহিনী আধুনিকীকরণ অপরিহার্য ও অনিবার্য। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন উন্নয়নের পরিকল্পনা কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে এবং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো ছাড়া অন্য কোনো পথ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আরেকটি প্রতিবেদনে কেসিএনএ জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ ডিসেম্বর কিম জং উনের কাছে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় পুতিন উল্লেখ করেন, ২০২৫ সাল মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বছর হতে যাচ্ছে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

১৩ বছরের কিশোরীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ, কুইন্সল্যান্ডের ‘অ্যাডাল্ট ক্রাইম, অ্যাডাল্ট টাইম’ আইন নিয়ে প্রশ্ন

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৩ বছরের এক কিশোরীকে দুই কিশোরী মিলে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর…

সোয়ান্স খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন দুই নারী

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্লাব সিডনি সোয়ান্সের পাঁচ খেলোয়াড়কে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় দুই নারী ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আইনজীবীরা…

আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি সামরিক রাডার স্থাপনার কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে কেপ…

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ রাতে

মেলবোর্ন, ২১ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে। নতুন…

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au