সর্বশেষ

অভিনেতা রিয়াজের মৃত্যু নিয়ে গুজব, সত্যটা জানাল পরিবার

  • 9:50 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে ঢালিউড তারকা রিয়াজের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। আত্মগোপনে থাকা এই জনপ্রিয় অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হলেও পরিবারের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রিয়াজের পরিবারের জানায়, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। রিয়াজের স্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো খবর সত্য নয়। তিনি জীবিত আছেন এবং যেখানেই আছেন, ভালো আছেন।’

গত বছরের আগস্টে ছাত্রজনতার গণ–অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এরপর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি নেই এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কারও সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

দীর্ঘদিন ধরে রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা আরও আলোচনার জন্ম দেয়।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রিয়াজ। টানা দুই যুগ তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এরপর থেকে নতুন কোনো কাজে তাকে আর দেখা যায়নি।

 

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au