সর্বশেষ

নাইম শেখের পারিশ্রমিক নিয়ে শঙ্কা, আশ্বাস দিল বিপিএল গভর্নিং কাউন্সিল

  • 4:15 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ডিসেম্বর-২০২৫-২৬ বিপিএলের নিলামে একমাত্র ক্রিকেটার হিসেবে নাইম শেখকে ১ কোটি ১০ লাখ দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুল সার্ভিস। ফলে প্রশ্ন উঠেছে – নিলামে চড়া দামে বিক্রি হওয়া এই ক্রিকেটার আদৌ পুরো পারিশ্রমিক পাবেন কি না। জাতীয় দলের এই ওপেনার শতভাগ অর্থই পাবেন, আশ্বস্ত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

মিঠু বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। ব্যাপারটা খুবই সহজ। নিলামে যা হয়েছে, তার পুরো দায়ভার নেওয়া হবে। সংশ্লিষ্টদের যে পাওনা রয়েছে, তা পরিশোধ করা হবে। আর্থিক দিক থেকেও কোনো সমস্যা নেই। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ১০ কোটি টাকা নিশ্চিত করা হয়েছে।’

এই অর্থ বিসিবি নিজের কাছে রাখবে নাকি ফেরত দেওয়া হবে-এমন প্রশ্নের উত্তরে মিঠু বলেন, ‘লিগ্যাল ডিপার্টমেন্টের মতামত পাওয়ার পর বিষয়টি জানানো হবে। কারণ এটি পুরোপুরি আইনগত বিষয়। দল পরিচালনার সক্ষমতা না থাকলে ফ্র্যাঞ্চাইজি কেন নেওয়া হলো-সেই প্রশ্নও আছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে নাইমের পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও সাম্প্রতিক বিপিএল পারফরম্যান্সই বদলে দিয়েছে তার মূল্যায়ন। জাতীয় দলের জার্সিতে ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬০ রান করেছেন তিনি, গড় ২৩.৮৮। বিপিএলে তার গড় কিছুটা ভালো- ২৭.৯৪।

তবে ২০২৪–২৫ মৌসুমে নিজের ব্যাটেই নতুন পরিচয় গড়েছেন নাইম। ১১তম আসরে তিনি করেন ৫১১ রান, যা ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ। একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকের ধারাবাহিকতায়ই নিলামে চট্টগ্রামের আস্থার প্রতিদান পেয়েছেন এই ওপেনার।

এই শাখার আরও খবর

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au