সর্বশেষ

বক্সিং ডে টেস্টে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

  • 4:26 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ডিসেম্বর-বক্সিং ডে টেস্টে আবারও স্পিনারবিহীন একাদশে নামছে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভ স্মিথ নিশ্চিত করেছেন, মেলবোর্ন টেস্টে চার পেসার নিয়েই খেলবে স্বাগতিকরা। ইনজুরির কারণে অভিজ্ঞ নাথান লায়ন ছিটকে যাওয়ায় এবং কন্ডিশন বিবেচনায় টড মারফিকেও দলে রাখা হয়নি।

ক্রিসমাস ডেতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মিথ বলেন, ‘আমরা ১২ জনের একটি স্কোয়াড ঠিক করেছি। উইকেটটা আরেকবার দেখব, তবে নিশ্চিতভাবে চারজন ফাস্ট বোলার নিয়েই খেলব, কোনো স্পিনার থাকছে না।’

ম্যাচের আগের দিন উইকেট পর্যবেক্ষণের পরই এই সিদ্ধান্তে পৌঁছায় অস্ট্রেলিয়া। স্মিথ জানান, উইকেটে ঘাসের পরিমাণ বেশ চোখে পড়ার মতো। ‘প্রায় ১০ মিলিমিটার ঘাস আছে, উইকেটটা বেশ সবুজ এবং নরম দেখাচ্ছে,’ বলেন তিনি।

আবহাওয়াও পেসারদের অনুকূলে থাকবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। প্রথম তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস রয়েছে। স্মিথের ভাষায়, ‘আবহাওয়া ঠান্ডা ও মেঘলা থাকবে। বিশেষ করে প্রথম দিন পরিস্থিতি আজকের মতোই হলে উইকেট থেকে ভালো মুভমেন্ট পাওয়া যাবে।’

এই কন্ডিশনের কারণেই টড মারফি একাদশে জায়গা পাননি বলে ব্যাখ্যা দেন স্মিথ। ‘এটা দক্ষতার প্রশ্ন নয়। বর্তমানে যেসব উইকেটে আমরা খেলছি, সেগুলো স্পিনের চেয়ে পেসের জন্য বেশি সহায়ক। অ্যাডিলেডে পরিস্থিতি একটু আলাদা ছিল। এখানে পেসাররাই বেশি সহায়তা পাবে,’ বলেন তিনি। এমনকি লায়ন থাকলেও সিদ্ধান্ত একই থাকত বলে জানান স্মিথ।

দলে ফেরার দৌড়ে রয়েছেন জাই রিচার্ডসন। ২০২১ সালের অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে পাঁচ উইকেট নেওয়া এই পেসারকে নিয়ে আশাবাদী স্মিথ। ‘ইনজুরির কারণে ওর লম্বা বিরতি গেছে। কিন্তু আমরা জানি, ইংল্যান্ডের বিপক্ষে ও কী করতে পারে। আবার দলে ফিরে আসাটা দারুণ খবর,’ বলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়েও আস্থা রেখেছেন স্মিথ। চার ইনিংসে মাত্র ৭৬ রান ও ৩৭ ওভারে ২ উইকেট পেলেও তাঁর অবদান দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ‘ব্যাটে বড় স্কোর আসেনি, কিন্তু শুরুটা ভালো করেছে। ওর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। বল হাতে গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছে, আর গালিতে অসাধারণ ফিল্ডিং করছে,’ যোগ করেন স্মিথ।

নিজের ফিটনেস প্রসঙ্গে স্মিথ বলেন, অ্যাডিলেড টেস্টে ভেস্টিবুলার সমস্যার কারণে খেলতে না পারলেও এখন তিনি পুরোপুরি সুস্থ। ‘এখন আমি শতভাগ ফিট। অ্যাডিলেডে খেলতে না পারাটা হতাশার ছিল, তবে তখন সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল,’ বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

এই শাখার আরও খবর

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au