সর্বশেষ

ছুরিকাঘাতে অভিনেত্রীর মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ

  • 6:10 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- তরুণ অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (২১ ডিসেম্বর) ফোন পেয়ে তার নিউ জার্সির বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

ইমানি ব্রডওয়ের সাড়াজাগানো নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী ছিলেন।

পুলিশ সূত্রের খবর, প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলের ছুরির আঘাতেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরেই জর্ডন ডি জ্যাকসন-স্মলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইমানি ও জর্ডন একে অন্যকে চিনতেন।

ডিজনির আলোচিত অ্যানিমেশন সিনেমার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ব্রডওয়ের নাটক ‘দ্য লায়ন কিং’। ব্রডওয়ের মঞ্চস্থ সাড়া জাগানো নাটকগুলোর মধ্যে অন্যতম ছিল এটি। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত এই নাটকে অভিনয় করেন ইমানি।

আইএমডিবির তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ২৫টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন শোতে হেয়ারস্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।

জানা গেছে, ইমানির তিন বছরের এক সন্তান রয়েছে। অভিনেত্রীর পরিবারকে সহায়তায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ও অন্যান্য খরচের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ইতোমধ্যেই ৪৬ হাজার ডলারের বেশি জমা পড়েছে।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au