সর্বশেষ

প্রিমিয়ার শোয়ে মর্মান্তিক পদদলন, আল্লু অর্জুনসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট

  • 11:45 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:৩৩ বার

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- গত বছর ‘পুষ্পা ২ : দ্য রুল’ ছবির প্রিমিয়ার শো চলাকালীন ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনসহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার এক বছরেরও বেশি সময় পর হায়দরাবাদের নামপল্লি আদালতের নবম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৪ ডিসেম্বর, হায়দরাবাদের আরটিসি এক্স রোডস এলাকার সন্ধ্যা থিয়েটারে। ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো চলাকালীন আল্লু অর্জুনকে এক নজর দেখার জন্য বিপুলসংখ্যক ভক্ত সেখানে জড়ো হন।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এতে ৩৫ বছর বয়সী এক নারী রেভাথি, প্রাণ হারান। তাঁর নাবালক ছেলে শ্রীতেজ ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এখনো নানা শারীরিক জটিলতায় ভুগছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, এই দুর্ঘটনার পেছনে ছিল চরম অবহেলা ও নিরাপত্তা বিধির গুরুতর লঙ্ঘন।চার্জশিটে সন্ধ্যা থিয়েটারের মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ারে আল্লু অর্জুনের উপস্থিতির বিষয়টি আগে থেকেই জানা থাকলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে তাঁর উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি বলেও চার্জশিটে উল্লেখ রয়েছে।চার্জশিটে অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি সেখানে যান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যথাযথ সমন্বয় করেননি। এ ছাড়া তার ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ সদস্য এবং আটজন বেসরকারি দেহরক্ষীকেও অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্তদের কিছু কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো বিশৃঙ্খল ও বিপজ্জনক করে তোলে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানপথের অভাব ছিল বড় ধরনের গাফিলতি। পাশাপাশি বেসরকারি নিরাপত্তাকর্মীদের চলাচল ও ভিড়ের প্রতি কিছু আচরণ হঠাৎ করে ভিড়ের চাপ বাড়িয়ে দেয়।

থিয়েটার মালিকদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা বিপন্ন করা ও আহত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ঘটনার পর ২০২৪ সালের ডিসেম্বরেই আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালীন অভিনেতা সহযোগিতা করেছেন। চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল।

নিহত রেভাথির পরিবার এর আগেই ন্যায়বিচার ও আহত শিশুটির দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বাড়তি ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল।

 

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au