সর্বশেষ

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ক্ষতি ৮২ কোটি টাকা!

  • 5:22 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ডিসেম্বর-অ্যাশেজের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৯৩ হাজার ৪৪২ দর্শক মাঠে হাজির হয়েছিল বড়দিনের পরদিন। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনেও কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম। তৃতীয় দিনের জন্যও প্রায় লাখখানেক টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু দুই দিনেই শেষ হয়ে গেল বক্সিং ডে টেস্ট। দর্শকদের হতাশার পাশাপাশি সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত অর্থ হাতছাড়া হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

পার্থ টেস্টও দুই দিনে শেষ হওয়ায় অস্ট্রেলিয়া বোর্ডের ক্ষতি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকা। মেলবোর্ন টেস্টেও ক্ষতির পরিমাণ ৮২ কোটি টাকা বলে গণমাধ্যমের খবর। এর আগে মেলবোর্নে প্রথম দিনে ২০ উইকেট পড়ার পর হতাশা প্রকাশ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তিনিও স্বীকার করলেন, এভাবে দুই দিনে টেস্ট শেষ হওয়া বোর্ডের জন্য ক্ষতির। তাকে প্রশ্ন করা হয়, এক দিনে ২০ উইকেট পড়া অনেক বেশি কি না। গ্রিনবার্গ বলেন, ‘এই প্রশ্নের উত্তর ছোট করে দিতে হলে বলব, হ্যাঁ। সমর্থক হিসেবে এই ধরনের ম্যাচ দেখা মন্ত্রমুগ্ধকর ও উপভোগ্য হলেও আমাদের দাবি টেস্ট ক্রিকেট আরও বেশি দিন চলুক। ছোট টেস্ট ব্যবসার পক্ষে খুবই খারাপ। এর থেকে কড়া উত্তর আর হয় না।’

তিনি আরও বলেন, ‘ব্যাট ও বলের মধ্যে আরও ভারসাম্য রাখা দরকার। আগের দিন বোলারেরা বেশি সুবিধা পেয়েছে। তবে ব্যাটারদেরও আরও যত্ন নিয়ে খেলা দরকার ছিল। সব দোষের পিচের ওপর দিলে চলবে না।’ এই ধরনের ছোট ম্যাচের পুনরাবৃত্তি আর না ঘটাতে তার প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে কি না প্রশ্নে গ্রিনবার্গের উত্তর, ‘ঐতিহ্যগতভাবে আমরা পিচের প্রস্তুতি নিয়ে কোনও কথা বলি না। পিচ যারা তৈরি করে, তাদেরকে নিজের মতো করে করার অধিকার দেওয়া আছে। কিন্তু বাণিজ্যিকভাবে ক্রিকেট খেলার ওপর যেভাবে প্রভাব পড়ছে, তাতে পিচের দিকে নজর না দেওয়া কঠিন।’

তিনি শেষে বলেন, ‘তবে আমি বলছি না যে, আমরা মাঠকর্মীদের সঙ্গে কথা বলব এনিয়ে। কিন্তু আমরা কী প্রত্যাশা করছি তার ওপর ভিত্তি করে ওরা কী করছে সেদিকে নজর থাকবে।’

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au