সর্বশেষ

ইপিএলে নটিংহ্যামকে হারালো ম্যান সিটি

  • 5:41 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ডিসেম্বর-গত বছর মার্চে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলের হারে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। আবারও সিটি গ্রাউন্ডে পেপ গার্দিওলার দল। পয়েন্ট টেবিলে আর্সেনালকে পেছনে ফেলার মিশনে সফল তারা। ২-১ গোলে নটিংহ্যামকে হারিয়ে গানারদের কিছু সময়ের জন্য শীর্ষস্থান থেকে নামাল সিটি। এক নম্বরে ফেরার লক্ষ্যে পরের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মুখোমুখি হচ্ছে আর্সেনাল।

প্রিমিয়ার লিগে গোলখরা কাটিয়ে ম্যানসিটিকে জয় এনে দেন রায়ান শেরকি। দলের ১০ নম্বর জার্সিধারী প্রথমে গোল করান এবং জয়সূচক গোলও করেছেন। ৮৩তম মিনিটে তার গোলে পেপ গার্দিওলার দল টানা ষষ্ঠ জয় পেয়েছে।

তিন পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ম্যানসিটি। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট আর্সেনালের।

প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও কেউ লক্ষ্যে শট রাখতে পারেনি। সপ্তম মিনিটে নটিংহ্যাম গোল করার বেশ কাছে ছিল। ক্যালাম হাডসন-ওডোয়ের ক্রস পায়ে লাগাতে পারেননি ইগোর জেসুস ও মর্গান গিবস-হোয়াইটের কেউই।

বিরতির পর তিন মিনিটের মাথায় ম্যাচ পাল্টে যায়। লক্ষ্যে প্রথম নেওয়া শটে এগিয়ে যায় অতিথিরা। শেরকির বাড়ানো বলে নিচু শটে ফরেস্ট গোলকিপার জন ভিক্তরকে পরাস্ত করেন রেইন্ডার্স। ব্যবধান ১-০ রাখতে দারুণ সেভ করেন জন। ব্রাজিলিয়ান কিপার পোস্টে নেওয়া শেরকির শট রুখে দেন।

৫৪তম মিনিটে নটিংহ্যাম পাল্টা জবাব দেয়। গিবস-হোয়াইট কাউন্টার অ্যাটাকে গিয়ে জেসুসকে বল দেন। তার বাড়ানো বলে ১২ গজ দূর থেকে জাল কাঁপান
হাচিনসন। ম্যাচে ফিরে ফরেস্ট দ্বিতীয় গোলের চেষ্টা চালায়। ৬৬তম মিনিটে সুযোগ তৈরি করেছিল তারা। নিকো উইলিয়ামসের শট ফিরিয়ে দেন জিয়ানলুইজি দোনারুমা। রাইট ব্যাক নিকোলা সাভোনা ফিরতি শট নিলে গোলবারের উপর দিয়ে যায়।

ম্যাচের গতিপথ পাল্টে যায়। ফিল ফডেন পায়ের দারুণ কাজে গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে জন পা বাড়িয়ে দারুণ সেভ করেন। তবে ঠিকই জয় আদায় করে ম্যানসিটি। কর্নারে উড়ে আসা বল পেয়ে শেরকি ১২ গজ দূর থেকে নিচু শটে দ্বিতীয় গোল করেন।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমরা ১৮ ম্যাচ খেললাম, প্রথম ধাপের খেলা শেষ করেছি। দ্বিতীয় ধাপে আমরা জানি এই ধরনের অনেক ম্যাচ খেলতে হবে। প্রিমিয়ার লিগ অনেক কঠিন, অনেক কঠিন। ক্রিসমাসে যা ওজন বাড়িয়েছিলাম, তা হারিয়েছি। আমাদের জয় কিংবা পরাজয়ে সবকিছু শেষ হতো না। আমাদের অনেক খেলা বাকি আছে।’

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au