সর্বশেষ

শেষ ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৮ উইকেটে হারাল সাকিবের এমআই এমিরেটস

  • 3:16 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ডিসেম্বর-ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ার আগেই নিশ্চিত করেছিল এমআই এমিরেটস। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তারা ২০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতল। এই ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান সাকিব আল হাসান।

দুবাইকে ৮ উইকেটে ১২২ রানে থামাতে সর্বোচ্চ তিন উইকেট নেন এএম গজনফর। তবে কিপ্টে বোলিংয়ে চমৎকার ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভারে ১১ রান দেন ১ উইকেট নিয়ে। পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই উইকেট পান তিনি। বাঁহাতি স্পিনার ২৬ রানে উদ্বোধনী জুটি ভাঙেন নিজের প্রথম বলে। শায়ান জাহাঙ্গীরকে (১৭) থামান তিনি। প্রথম ওভারে মাত্র ২ রান দেন বাঁহাতি স্পিনার।

পরে টানা তিন ওভার বল করেন সাকিব, যথাক্রমে ৪, ১ ও ৪ রান দেন। মাঝে ড্যান মুসলি ও আরব গুল উইকেট নিলে চাপে পড়ে দুবাই। চার ওভারে সাকিব ডট দিয়েছেন অর্ধেকের বেশি বল, ১৫টি। দুবাইয়ের অধিনায়ক মোহাম্মদ নবী সর্বোচ্চ ২২ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে ১৬.৪ ওভারে ২ উইকেটে ১২৬ রান করেন এমিরেটস। ৫৯ রানের মধ্যে দুই উইকেট পড়ার পর কিয়েরন পোলার্ডের ৩১ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে জেতে তারা। আগামী মঙ্গলবার আবুধাবিতে শীর্ষ দল ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার খেলবে এমিরেটস।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au