বিশ্ব

সংখ্যালঘু নির্যাতন: ভারতের মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলছে বাংলাদেশ

  • 10:50 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
ভারত ও বাংলাদেশের পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ঢাকা এই বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকতে ভারতের বিভিন্ন মহলের প্রতি আহ্বান জানিয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে সঠিকভাবে উপস্থাপন করে না। বাংলাদেশ সরকার স্পষ্টভাবে এমন যেকোনো বক্তব্য প্রত্যাখ্যান করে, যা ভুল তথ্য, অতিরঞ্জন বা উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যার মাধ্যমে দেশের বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরে।

বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, কিছু মহল পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দেওয়া হচ্ছে। এমনকি এর জেরে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও অন্যান্য স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের পক্ষ থেকে যেসব ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে, তার অন্তত একটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন। চাঁদাবাজির সময় ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা একজন মুসলিম সহযোগীকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে অসংগত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপরাধের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় নয়, বরং অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেয়।

বাংলাদেশ সরকার ভারতের বিভিন্ন মহলকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এসব কর্মকাণ্ড দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক আস্থার জন্য ক্ষতিকর।

এই শাখার আরও খবর

আবারও কমলো জেট ফুয়েলের দাম

মেলবোর্ন, ৭ জুন- দেশে বিমান পরিবহন খাতে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের…

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

মেলবোর্ন, ৭ জুন- ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে কয়েক বছর ধরে চলা রহস্যজনক জিপিএস সংকেত বিঘ্নের পেছনে রাশিয়ার স্যাটেলাইট নেটওয়ার্ক জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।…

হরমুজ সংকটের মধ্যেই চতুর্থবার তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালিকে ঘিরে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যেই আবারও তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ওপেক প্লাস। জোটসংশ্লিষ্ট একাধিক সূত্র…

‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সিজেপির আন্দোলন চলবে’

মেলবোর্ন, ৭ জুন- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আলোচিত যুব-নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ…

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

মেলবোর্ন, ৭ জুন- দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রধানমন্ত্রী…

যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ ইসরায়েল ও হিজবুল্লাহর

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au