সর্বশেষ

রাশিয়ার মাধ্যমে আরো ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ ইরানের

  • 2:49 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
২০২২ সালের ৯ আগস্ট কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোমে লঞ্চপ্যাড থেকে ইরানি স্যাটেলাইট খাইয়াম উৎক্ষেপণ করে রাশিয়া। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- রাশিয়ার সহায়তায় আরও তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইরান। রোববার রাশিয়ার সোয়ুজ লঞ্চারের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা দুই দেশের মধ্যে মহাকাশ সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

ইরানি কর্তৃপক্ষ জানায়, নতুন করে উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলোর নাম পায়া, জাফর–২ ও দ্বিতীয় কাউসার। এগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং মূলত কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হবে।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সব ধরনের নিষেধাজ্ঞা ও হুমকি সত্ত্বেও স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীদের নকশা ও প্রযুক্তিতে তৈরি। পশ্চিমা দেশগুলোর চাপের মধ্যেও ইরানের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ হিসেবে তিনি এ উৎক্ষেপণকে তুলে ধরেন।

জলালি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা বিভিন্ন খাতে বিস্তৃত। কিছু বিষয় প্রকাশ্যে রয়েছে, আবার কিছু বিষয় ইচ্ছাকৃতভাবেই আলোচনার বাইরে রাখা হচ্ছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়িয়েছে তেহরান। এর আগে ২০২২ সালের আগস্টে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে রাশিয়ার মাধ্যমে ইরানি স্যাটেলাইট ‘খাইয়াম’ উৎক্ষেপণ করা হয়েছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, রাশিয়ার সামরিক অভিযানে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। তবে ইরান এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

এই শাখার আরও খবর

ইউপিআই মাশুলে তীব্র বিতর্ক, ট্রাম্পের চাপের অভিযোগ রাহুলের

ভারতে ২ হাজার রুপির বেশি নির্দিষ্ট ইউপিআই ব্যবসায়িক লেনদেনে মাশুল আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী…

ব্রাইটনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায়, ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ল

লিগ কাপে নিজেদের মাঠে দুই গোলের লিড নিয়েও ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবারের এই হারে নতুন মৌসুমে ক্লাবটির সংকট আরও…

উজ্জ্বল রাত কি এডিস মশার কামড়ানোর সময় বাড়িয়ে দিচ্ছে?

বাংলাদেশের শহরগুলোতে সূর্য ডোবার পরও বাড়ছে কৃত্রিম আলোর ব্যবহার। আর এর মধ্যেই ডেঙ্গুর জীবাণু ছড়ানো এডিস মশার আচরণ নিয়ে নতুন করে ভাবছেন গবেষকরা। দিনের মশা…

ইতিহাসের অমীমাংসিত প্রশ্ন: মুসলমানদের জন্য আলাদা দেশ কেন প্রয়োজন হয়ে উঠেছিল?

ভারতবর্ষের মুসলমানদের কেন নিজেদের জন্য আলাদা দেশ প্রয়োজন হয়ে উঠলো? মোটামুটি তিনশো বছর ভারত ‘মুসলিম শাসনে’ ছিল। এই সময়ে ভারতবর্ষের রাষ্ট্র ভাষা আরবী ফারসি ছিল।…

১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ওই সময়েই স্থানীয় নির্বাচন

শেখ হাসিনা আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান। ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত বিজয় দিবস পালন করে থাকে।‌ ১৯৭১-এর ওই দিনে ঢাকায় মিত্র বাহিনীর (মুক্তি…

তৃণমূলের দুই পক্ষই চায় জোড়াফুল, প্রতীক ‘ফ্রিজ’ করার সম্ভাবনা

পশ্চিমবঙ্গে আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ কোন প্রতীকে ভোটে লড়বে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই পক্ষই ‘জোড়াফুল’ প্রতীক চেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au