সর্বশেষ

বিপিএলের মাঝেই ‘দাম্পত্য জীবনে’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম

  • 4:04 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ ডিসেম্বর-মাঠের ইনিংসটা দারুণ খেলছেন ইমাদ ওয়াসিম। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতেন তিনি। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৬ রান খরচ করে ৩ ‍উইকেট পাওয়া বাঁহাতি স্পিনারের দাম্পত্য জীবনের ইনিংস অনেক দিন ধরেই ভালো চলছিল না।

জীবনের টানাপড়েনের সেই ইনিংসটা তাই আর লম্বা করলেন না ইমাদ। ঢাকাতে থাকা অবস্থাতেই সামাজিক মাধ্যমে আজ এক পোস্ট দিয়ে জানিয়েছেন, সানিয়া আশফাকের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের কথা। এক্সে শেয়ার করা এক স্ক্রিনশটে ৩৭ বছর বয়সী সাবেক পাকিস্তানি অলরাউন্ডার লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর, গত কয়েক বছর ধরে চলে আসা দ্বন্দ্বের সমাধান খুঁজে না পেয়ে বিচ্ছেদের আবেদন করেছি। আমি সকলের কাছে অনুরোধ করছি আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাবেন। সঙ্গে আমাদের পুরনো কাপল ছবি শেয়ারে বিরত থাকবেন। দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকবেন।’

২০১৮ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদের। ফিরতি বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের ইনিংস শুরু করেন দুজনে।

তবে ব্রিটিশ বংশোদ্ভূত সানিয়ার সঙ্গে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ইনিংস ৬ বছরের বেশি দীর্ঘ হলো না। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে। এক মেয়ে ও দুই ছেলের পিতা হয়েই সকল দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের হয়ে সীমিত সংস্করণে ১৩০ ম্যাচ খেলা ক্রিকেটার।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au