সর্বশেষ

আমি এখনও ছোটবেলার মতোই ক্রিকেটকে ভালোবাসি: সাকিব

  • 4:09 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ ডিসেম্বর-প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-২০) খেলছেন সাকিব আল হাসান। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটসের হয়ে খেলতে নেমে টুর্নামেন্টের শুরুতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও সময় যত গড়িয়েছে, নিজের খোলস ছেড়ে বের হয়ে আসছেন টাইগার সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

৩৮ বছরের সাকিব ব্যাট হাতে এখনও তেমন সাফল্য না পেলেও একের পর নজরকাড়া বোলিং করে চলেছেন। বাংলাদেশের এ অলরাউন্ডারের ক্রিকেটের প্রতি রয়েছে বেশ ক্ষুধা। এখনও ক্রিকেটকে উপভোগ করেন ১৯ বছরের কিশোরের মতোই। বাইশ গজের প্রতি এমন ভালোবাসর কথাই জানালেন আইএল টি-টোয়েন্টির সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায়।

ভিডিওতে সাকিব মাঠের ভেতরে ও বাইরে নিজের প্রস্তুতির কথা বলেন। তিনি জানান, কঠোর নেট সেশন এবং জিম রুটিন থেকে শুরু করে মাঠে নামার আনন্দ এবং যৌবনকাল থেকেই খেলার প্রতি ভালোবাসার কথা। তিনি বলেন, ‘আমি দিনে এক বেলা জিম করি, কখনও প্রয়োজন হলে দিনে দুবারও করেছি, কিন্তু সেটা মাঝে মধ্যে। ক্রিকেটের প্রতি আমার এখনও ক্ষুধা আছে, নাহলে আমি ক্রিকেট খেলতে পারতাম না। খেলাটা আমি এখনও ভালোবাসি, যেমনটা আমি ছোট বেলায় ভালোবাসতাম যখন আমার বয়স ১৯ ছিল। খেলা আমাকে খুশি রাখে। যখন আমি মাঠে নামি তখন আমার মন উজ্জীবিত থাকে, মনে হয় বেঁচে উঠেছি।’

তিনি আরও বলেন,‘আমি নেটে কঠোর পরিশ্রম করি এবং সময় দেই, নাহলে শরীর ধীর হয়ে যায়। বেশকিছু দিন আগে আমার সাঙ্গাকারার (কুমার সাঙ্গাকারা) সাথে দেখা হয়েছিল, তিনি আমকে এটা বলেছেন এবং আমিও সেটা বুঝতে পেরেছিলাম। কারণ আমদের ছন্দে আসতে কিছুটা সময় লাগে। কয়েক সেশন পর অভ্যস্ত হওয়া যায়।’

‘ক্রিকেটে সবার আলাদা একটা দায়িত্ব থাকে। একজন ব্যাটার পার্থক্য তৈরি করে দিতে পারেন, কিন্তু একজন বোলার ম্যাচ জেতাতে পারেন। আপনার যত ভালো ব্যাটিং দল থাকুক না কেন, ভালো বোলিং বিভাগ না থাকলে হবে না। তাই আমি মনে করি বোলিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিকল্পনা কমিয়ে দিয়েছি এবং বর্তমানে একটি স্বস্তিদায়ক অবস্থানে আছি।’

উল্লেখ্য, গতকাল শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সাকিবের এমআই এমিরেটস টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সাকিব ৪ ওভার বল করে ১১ রান দিয়ে একটি উইকেট নেন। সাকিবের করা ২৪ বলের মধ্যে ১৫টি ডটবল দিয়েছেন, অর্থাৎ প্রতিপক্ষের ব্যাটাররা রান নিতে পারেনি। তার দলও ৮ উইকেটে জয় তুলে কোয়ালিফায়ারে উঠেছে।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au