বিনোদন

ষাটের দশকের যৌনতার প্রতীক ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বারদো আর নেই

  • 12:11 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:২৪১ বার
ফরাসি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বারদো, যিনি পঞ্চাশের দশকে পর্দায় নতুন বিপ্লব এনেছিলেন এবং যৌন স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিলেন, ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: ফ্রান্সের কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বারদো ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ১৯৫০-এর দশকে ফরাসি সিনেমায় এক নতুন যুগের সূচনা করেন এবং বিশ্বজুড়ে যৌন স্বাধীনতার প্রতীক হয়ে ওঠেন। নিজ দেশে ‘বিবি’ নামে পরিচিত এই চলচ্চিত্র তারকা প্রায় ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল And God Created Woman। ১৯৭৩ সালে তিনি অভিনয় জীবন থেকে অবসর নিয়ে পুরোপুরি পশু কল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “ফ্রান্স আজ শতাব্দীর এক কিংবদন্তিকে হারাল।” ব্রিজিত বারদো ফাউন্ডেশন এক বিবৃতিতে তাঁকে স্মরণ করেছে “বিশ্বখ্যাত অভিনেত্রী” হিসেবে।

তবে জীবনের শেষভাগে তাঁর ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হয়, যখন তিনি সমকামীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে একাধিকবার জরিমানা গুনতে হয়। তবুও, তাঁর প্রতিষ্ঠিত ব্রিজিত বারদো ফাউন্ডেশন তাঁর মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করে বলে, “তিনি ছিলেন বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা, যিনি তাঁর গৌরবময় ক্যারিয়ার ত্যাগ করে জীবন ও শক্তি উৎসর্গ করেছিলেন পশু কল্যাণের জন্য।”

ফাউন্ডেশনটি বারদোর মৃত্যুর সময় ও স্থান জানায়নি।

শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন,
“তাঁর চলচ্চিত্র, তাঁর কণ্ঠ, তাঁর ঝলমলে খ্যাতি, তাঁর আদ্যাক্ষর, তাঁর বেদনা, প্রাণীদের প্রতি তাঁর উদার ভালোবাসা এবং তাঁর মুখ, যা হয়ে উঠেছিল মারিয়ানের প্রতীক— ব্রিজিত বারদো স্বাধীন জীবনের প্রতিচ্ছবি। ফরাসি অস্তিত্বের বিশ্বজনীন দীপ্তি। আমরা শতাব্দীর এক কিংবদন্তিকে হারালাম।”

ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতিক মারিন লে পেন বলেন, দেশ হারাল “একজন অসাধারণ নারী— তাঁর প্রতিভা, সাহস, স্পষ্টবাদিতা ও সৌন্দর্যের মাধ্যমে।”

বারদো ১৯৯২ সালে বিয়ে করেন বার্নার দ’অরমালকে, যিনি কট্টর ডানপন্থী নেতা জঁ-মারি লে পেনের সাবেক উপদেষ্টা ছিলেন। ব্রিজিত অ্যান-মারি বারদো ১৯৩৪ সালে প্যারিসে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের ইচ্ছা ছিল, তিনি একজন ব্যালে নৃত্যশিল্পী হবেন।

কিশোর বয়সে Elle ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি প্রকাশের মাধ্যমে তিনি আলোচনায় আসেন এবং দ্রুতই ফ্রান্সে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তাঁকে চলচ্চিত্রে অভিনয়ে উৎসাহিত করা হয়।

১৯৫৬ সালে মুক্তি পাওয়া And God Created Woman ছবিতে তাঁর অভিনয় তাঁকে বিশ্বখ্যাত করে তোলে। তখনকার স্বামী রজার ভাদিম পরিচালিত এই ছবিতে তিনি এক যৌনভাবে স্বাধীন নারীর চরিত্রে অভিনয় করেন। ছবিটি যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং কয়েকটি অঙ্গরাজ্যে নিষিদ্ধও হয়। ফরাসি দার্শনিক সিমোন দ্য বোভোয়ার তাঁকে “পরম স্বাধীনতার প্রতীক” বলে অভিহিত করেছিলেন।

ব্রিজিত বারদোর মৃত্যুতে ফরাসি চলচ্চিত্র ও সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

নোয়াখালীতে দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে…

ইসলামি ঐতিহ্যের কথা বলে নারী শিল্পীর গানে আপত্তি, বন্ধ বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার পর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর…

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au