অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত
মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…
মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এমা জনস্টন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দায়িত্ব গ্রহণের এক বছরেরও কম সময়ের মধ্যে, মাত্র ৫২ বছর বয়সে তাঁর মৃত্যু হলো।
প্রখ্যাত সামুদ্রিক পরিবেশবিদ এবং “বিজ্ঞান ও গবেষণায় দূরদর্শী নেতৃত্বের প্রতীক” হিসেবে পরিচিত অধ্যাপক জনস্টন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। তিনি ডানকান মাস্কেলের স্থলাভিষিক্ত হন, যাঁর মেয়াদকাল কোভিড-১৯, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী সীমা নিয়ে বিতর্কে আলোচিত ছিল। মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য নিজের ‘রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি’ চূড়ান্ত করেছিলেন, যা ছিল তাঁর ১০ বছরের রূপকল্পের প্রথম ধাপ। পরিবার ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন ‘শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী’ একজন মানুষ।
স্বামী ও দুই সন্তানকে রেখে গেছেন অধ্যাপক জনস্টন।পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, গভীর শোকের মাঝেও এমার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার যে স্রোত দেখা যাচ্ছে, তাতেই তারা কিছুটা সান্ত্বনা পাচ্ছেন। তাঁদের ভাষায়, এমা এত মানুষের জীবনে প্রভাব রেখে গেছেন যে তাঁর স্মৃতি ও অবদান তাঁর অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শিষ্যদের কাজের মধ্য দিয়েই দীর্ঘদিন বেঁচে থাকবে। অধ্যাপক জনস্টন ছিলেন সিএসআইআরও এবং গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক অথরিটির পরিচালক। তিনি অস্ট্রেলিয়ার বর্তমান State of Environment Report-এর প্রধান লেখকদের একজন ছিলেন, ১৮৫টির বেশি পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং ৩৫ জনের বেশি উচ্চতর ডিগ্রির শিক্ষার্থী তত্ত্বাবধান করেছেন।
এর আগে তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে প্রো ভাইস-চ্যান্সেলর (রিসার্চ) ও ডিন অব সায়েন্স হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ইউনিভার্সিটি অব সিডনির ডেপুটি ভাইস-চ্যান্সেলর (রিসার্চ) ছিলেন। ইউনিভার্সিটি অব সিডনির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মার্ক স্কট বলেন, “এমার কর্মজীবন ছিল অসাধারণ অর্জনে ভরা, তবে তাঁর পরিবারের প্রতিই ছিল তাঁর সবচেয়ে বড় ভালোবাসা। তাঁর স্বামী ও সন্তানদের প্রতি আমাদের হৃদয়ের গভীর সমবেদনা।”
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জেন হ্যানসেন বলেন, শিক্ষার্থীদের প্রতি তাঁর অটল অঙ্গীকার ছিল অসাধারণ। “জীবনযাত্রার ব্যয় সংকট, বৃত্তি, পাঠদান কিংবা গবেষণা সহায়তা, সব ক্ষেত্রেই তিনি নিশ্চিত করতেন যেন শিক্ষার্থীরা তাদের লক্ষ্য পূরণে সর্বোত্তম সুযোগ পায়। সবচেয়ে বড় কথা, তিনি তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন, তাদের গল্প শুনতেন। তারাই ছিল তাঁর অনুপ্রেরণা।”
তিনি নারী ও কিশোরীদের বিজ্ঞান শিক্ষায় এগিয়ে আসার পক্ষে জোরালোভাবে কাজ করেছেন এবং সামুদ্রিক পরিবেশ ও উপকূলীয় জলপথ রক্ষায় গবেষণাকে উৎসাহিত করেছেন।
অস্ট্রেলিয়ার গ্রুপ অব এইট (Go8) বিশ্ববিদ্যালয়সমূহ তাঁর মৃত্যুকে “দেশের উচ্চশিক্ষা ও গবেষণা সমাজের জন্য অকল্পনীয় ক্ষতি” বলে অভিহিত করেছে। Go8-এর প্রধান নির্বাহী ভিকি থমসন বলেন, “আমরা এক অসাধারণ নেতা ও বন্ধুকে হারালাম। বিজ্ঞানী হিসেবে তিনি ছিলেন উজ্জ্বল, নেতৃত্বে ছিলেন নীতিবান, আর সহকর্মী ও মেন্টর হিসেবে ছিলেন অসাধারণ উদার।”
অস্ট্রেলিয়ান একাডেমি অব টেকনোলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কাইলি ওয়াকার ও ইউএনএসডব্লিউর অধ্যাপক রব ব্রুকস এক যৌথ শ্রদ্ধাঞ্জলিতে লেখেন, “এমা পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু সাগরের মতোই, শেষ পর্যন্ত তিনি যতটুকু পারলেন ততটুকুই করতে পেরেছেন।” তাঁরা আরও লেখেন, “মাত্র ৫২ বছর বয়সে আমাদের ছেড়ে গেলেও তিনি তখনও সন্তানদের বড় করা, সমুদ্র ও পৃথিবীকে রক্ষা করা, নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ও গবেষণাকে নতুনভাবে নির্মাণের স্বপ্ন শেষ করতে পারেননি। তিনি সত্যিই আমাদের সময়ের একজন নেতা ছিলেন।”
অধ্যাপক মাইকেল ওয়েসলি ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…
মেলবোর্ন, ২৫ এপ্রিল- যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর শনিবার (২৫…
মেলবোর্ন, ২৫ এপ্রিল- ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা ঘনীভূত হওয়ার আশঙ্কা…
মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকট বা খাদ্যনিরাপত্তাহীনতার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জাতিসংঘ-সমর্থিত এক নতুন বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বের ক্ষুধার্ত মানুষের…
মেলবোর্ন, ২৫ এপ্রিল: আজ ২৫ এপ্রিল, অস্ট্রেলিয়া জুড়ে গভীর শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে পালিত হচ্ছে অ্যানজাক (ANZAC) ডে। প্রতি বছর এই দিনটি অস্ট্রেলিয়া ও নিউ…
অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি ও পার্থে অ্যানজাক(ANZAC) ডে এর স্মরণসভায় “ওয়েলকাম টু কান্ট্রি” অনুষ্ঠান চলাকালে আদিবাসী নেতাদের বক্তব্যের সময় কিছু দর্শকের বর্ণবাদী কটূক্তি বা অবমাননাকর শব্দ…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



