সর্বশেষ

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের ডগ ব্রেসওয়েল

  • 3:44 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ ডিসেম্বর-সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার শেষবার নিউজিল্যান্ডের জার্সি পরেছিলেন ২০২৩ সালের একটি টেস্ট ম্যাচে।

পাঁজরের ক্রমাগত ইনজুরির কারণে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে এই মৌসুমে খেলতে পারেননি ব্রেসওয়েল। আর এই চোটের কারণেই ক্রিকেটকে বিদায় বলতে বাধ্য হলেন তিনি।

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রেসওয়েল ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন। তার ক্যারিয়ারের সেরা সাফল্য বলা চলে ২০১১ সালের হোবার্ট টেস্টকে। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই ৬০ রান দিয়ে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ঐতিহাসিক জয় পায়। ২৬ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে ব্ল্যাক ক্যাপরা। দেশটিতে এখন পর্যন্ত এটাই তাদের সবশেষ জয় হয়ে আছে।

ব্রেসওয়েল ২৮ টেস্টে ৭৪ উইকেট নেন ৩৮.৮২ গড়ে। সাদা বলের ক্রিকেটে তার উইকেট ৪৬টি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিবৃতিতে ব্রেসওয়েল বললেন, ‘আমার জীবনের গর্বিত অধ্যায় এটি। ক্রিকেটে যা পেয়েছি, আমার দেশের হয়ে খেলার সুযোগ, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলা- তরুণ ক্রিকেটার হিসেবে এসবের জন্য আমার আকাঙ্ক্ষা ছিল। প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা আমার জন্য অনেক পাওয়া। এতদিন ধরে খেলতে পেরে ও খেলাটাকে উপভোগ করে আমি সত্যিই ধন্য।’

নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন ব্রেসওয়েল। তার বাবা ব্রেন্ডন ও চাচা জন দুজনেই টেস্ট ক্রিকেট খেলেছেন।জন তো কয়েকবার নিউজিল্যান্ডের কোচ ছিলেন। চাচা ডগলাস ও মার্কও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ব্রেসওয়েল তার চাচাতো ভাই মাইকেলের সঙ্গে দুটি ওয়ানডে ও একটি টেস্টও খেলেছেন।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পাশাপাশি ব্রেসওয়েল ২০১২ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে ক্যাপিটালস) খেলেন। এছাড়া জোবার্গ সুপার কিংসে গত বছর এসএ ২০ এবং এই বছর গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল স্টাগসে খেলেন।

বিরল এক কীর্তি সঙ্গে নিয়ে ব্রেসওয়েল অবসর নিলেন। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে তার চার হাজারের বেশি রান এবং চারশর বেশি উইকেট, যে কীর্তি আছে আর কেবল অফস্পিনার জিতান প্যাটেলের। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যঅচে ব্রেসওয়েল ৪৩৭ উইকেট নিয়েছেন এবং করেছেন ৪৫০৫ রান।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au