সর্বশেষ

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে রাখা হতে পারে বুমরা ও হার্দিককে

  • 4:07 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ ডিসেম্বর-নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সফরকারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের ফেরানো হবে।

২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নাগপুর, রাইপুর, গুয়াহাটি, বিশাখাপত্তম ও থিরুভানান্থাপুরামে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে তিন ওয়ানডে। আগামী ৪-৫ জানুয়ারি ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হবে।

ফিটনেস ইস্যুতে মার্চে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল থেকে ওয়ানডে খেলেননি হার্দিক। আর ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে এই ফরম্যাটে খেলা হয়নি বুমরাহর।

চলমান বিজয় হাজারে ট্রফিতে বারোদার হয়ে খেলার কথা হার্দিকের। ওয়ানডে বিশ্বকাপের দলে বিবেচিত হতে হলে ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলতে হবে এমন শর্ত দিয়েছে বিসিসিআই। একই শর্তে রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রথম দুটি ম্যাচে খেলছেন মুম্বাই ও দিল্লির হয়ে। হার্দিককে শেষ তিন লিগ ম্যাচের দুটিতে দেখা যেতে পারে।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au