সর্বশেষ

আতালান্তাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো ইন্টার মিলান

  • 4:12 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ ডিসেম্বর-মৌসুমের মাঝ পথে ইতালিয়ান লিগ সিরি আ জমে উঠেছে। শিরোপার দৌড়ে রয়েছে চারটি দল। এক ম্যাচ জিতে এক দল টেবিলের শীর্ষে উঠলে, পরের ম্যাচে অন্য দল জয় পেয়ে শীর্ষস্থানে উঠে যায়।

নিউ ব্যালেন্স এরিনায় মুখোমুখি হয়েছিল আতালান্তা ও ইন্টার মিলান। এই ম্যাচে আতালান্তাকে ১-০ গোলে হারায় ক্রিস্টিয়ান চিভুর ইন্টার। আর এই জয়ে এসি মিলানকে পেছনে ফেলে আবারও টেবিলের শীর্ষে উঠলো তারা।

ম্যাচের একমাত্র গোলটি ছিলেন লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টাইনের গোলই ব্যবধান গড়ে দেয়। শীর্ষস্থান পুনরুত্থান করে ইন্টার। এদিকে ১৬ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। তার এক পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে নাপোলি। আর ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চার রয়েছে জুভেন্টাস।

এছাড়াও, শিরোপার দৌড়ে আছে রোমাও। ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩০। এখন প্রতি ম্যাচের পরই টেবিলের অবস্থান বদলে যাচ্ছে। এক ম্যাচে এক দল শীর্ষে থাকলে অপর ম্যাচ জিতে অন্য দল উঠে আসে শীর্ষে।

ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। শেষ পাঁচ মৌসুমে দুইবার করে শিরোপা জিতেছে নাপোলি ও ইন্টার। একবার জিতেছে এসি মিলান। ২০১৯-২০ মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছিল জুভেন্টাস।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au