সর্বশেষ

৯০ হাজার ভক্তের সামনে শেষ ছবির অডিও প্রকাশ থালাপাতি বিজয়ের

  • 10:46 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- শিশুশিল্পী থেকে তামিল সিনেমার শীর্ষ নায়ক থালাপাতি বিজয়ের যাত্রা যেন রূপকথার মতো। ক্যারিয়ারের তুঙ্গে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানানোর আগে শেষ সিনেমা জন নায়াগানের অডিও গান প্রকাশ করলেন তিনি, আর তাতে সাক্ষী হলো ৯০ হাজার ভক্তে ভরা স্টেডিয়াম।

শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আয়োজিত এই অনুষ্ঠানটি রীতিমতো উৎসবে রূপ নেয়। আলোকসজ্জায় ঝলমলে স্টেডিয়ামে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত-অনুরাগী। মুহূর্তের

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ভক্তদের সঙ্গে সেলফিতে মেতেছেন বিজয়।
অনুষ্ঠানে বিজয় বলেন, “শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী রয়েছে মালয়েশিয়ায়। আপনারা আমার জন্য হলে দাঁড়িয়েছেন এ ঋণ শোধ করতে আমি আগামী ৩০-৩৩ বছর আপনাদের পাশে থাকব।”

তিনি আরও জানান, ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকেই সিনেমা ছেড়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাবে আগামী ৯ জানুয়ারি। এইচ. বিনোদন পরিচালিত ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজুসহ আরও অনেকে। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

এদিকে রাজনীতিতেও সক্রিয় বিজয়। নিজের গড়া দল তামিলাগা ভেটরি কাজাগমের প্রথম জনসভায় ইতোমধ্যে তিন লাখ মানুষের উপস্থিতি নজর কেড়েছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন সেখানেই তার মূল প্রস্তুতি।

রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দান ভক্তদের ভালোবাসা সঙ্গী করেই নতুন অধ্যায়ে পা রাখছেন থালাপাতি বিজয়।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে…

ইসলামি ঐতিহ্যের কথা বলে নারী শিল্পীর গানে আপত্তি, বন্ধ বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার পর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর…

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au