সর্বশেষ

নতুন জল্পনা অক্ষয় খন্নাকে ঘিরে: ‘দৃশ্যম ৩’ না করার কারণ কী?

  • 11:11 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:২২ বার

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- ‘ধুরন্ধর’ ছবির পর থেকেই আবার আলোচনায় অক্ষয় খন্না। এর মধ্যেই ‘দৃশ্যম ৩’ থেকে তার সরে দাঁড়ানো ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রত্যাশিত পারিশ্রমিক না পাওয়ায় ছবিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গেই ফের ভাইরাল হয়েছে অভিনেতার প্রায় পাঁচ বছর আগের একটি ইন্টারভিউ, যেখানে বলিউডের স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে খোলামেলা কথা বলেছিলেন অক্ষয়।

ওই সাক্ষাৎকারে অক্ষয় খন্না বলেছিলেন, অভিনেতা হওয়ার ইচ্ছা থাকা আর সুযোগ পাওয়ার মধ্যে অনেক তফাত আছে। তার মতে, বলিউডে কাজ পেতে হলে শুধু প্রতিভা নয়, পরিচিতি ও পারিবারিক যোগাযোগও বড় ভূমিকা রাখে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইন্ডাস্ট্রির পরিবারতন্ত্রই একসময় তার কাজ না পাওয়ার অন্যতম কারণ ছিল।

একসময় দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন অক্ষয় খন্না। নিয়মিত কাজ পাচ্ছিলেন না, এমনকি অনেক প্রজেক্ট থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। তবে সময় বদলেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চরিত্রে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে আবারও নিজের জায়গা ফিরে পেয়েছেন তিনি।

বিশেষ করে ‘ধুরন্ধর’-এ রহমান বালোচ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে। এই সাফল্যের প্রভাব পড়েছে পারিশ্রমিকেও। জানা গেছে, নতুন ছবিতে কাজের জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন অক্ষয়। পাশাপাশি, চরিত্রের প্রয়োজনে পরচুলা ব্যবহার করেই অভিনয় করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au