সর্বশেষ

বন্দুক হামলার ভয়াবহ বর্ণনা দিলেন বন্ডাই বিচের নায়ক আহমেদ

  • 6:37 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
বন্ডাই বিচের নায়ক আহমেদ। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সন্ত্রাসী হামলার সময় জীবন বাজি রেখে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল আহমেদ ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেছেন। হামলার সময় দুই বন্দুকধারীর একজনের পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে দীর্ঘ নলের বন্দুক কেড়ে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তিনি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন একজন সাহসী মানুষ হিসেবে।

সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ বলেন, তিনি তখন নিজের নিরাপত্তা নিয়ে ভাবেননি। তার একমাত্র লক্ষ্য ছিল বন্দুকটি কেড়ে নেওয়া এবং যেন আর কোনো নিরীহ মানুষকে হত্যা করা না হয়। তিনি বলেন, বন্দুকধারীর পিঠে ঝাঁপিয়ে পড়ে তাকে বলেন, বন্দুক ফেলো, এসব বন্ধ করো।

হামলার সময় দুই বন্দুকধারীর একজনের পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে দীর্ঘ নলের বন্দুক কেড়ে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিঃ নাইন নিউজ

আহমেদের ভাষায়, ওই মুহূর্তে তিনি নিজের ভেতরে এক ধরনের শক্তি অনুভব করেছিলেন। মানুষের সামনে মানুষ খুন হতে দেখা, রক্তপাত দেখা কিংবা গুলির শব্দ শোনা তিনি সহ্য করতে পারেন না। তিনি বলেন, তার আত্মাই তাকে এগিয়ে যেতে বলেছিল।

গত ১৪ ডিসেম্বর আর্চার পার্কে ‘চানুকা বাই দ্য সি’ নামের একটি হানুকা উদযাপন অনুষ্ঠানে হামলা চালানো হয়। ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হওয়া ওই গুলিবর্ষণে ১৫ জন নিহত হন। দুই সন্তানের বাবা ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদের এই সাহসী উদ্যোগে অসংখ্য মানুষের প্রাণ রক্ষা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আহমেদ বলেন, তিনি জানেন যে অনেক নিরীহ নারী ও শিশুকে বাঁচাতে পেরেছেন। তবে নিহতদের জন্য তার মন খারাপ থেকেই যায়।

হামলার সময় একাধিক গুলিবিদ্ধ হওয়ায় গত দুই সপ্তাহ ধরে সেন্ট জর্জ হাসপাতালে তার অস্ত্রোপচার চলে। দক্ষিণ-পূর্ব সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্ট জানিয়েছে, রোববার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তার পরিবার জানায়, কাঁধে চার থেকে পাঁচটি গুলি লেগেছিল।

সাহসী ব্যক্তি আহমেদ এল আহমেদ হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছবিঃ নাইন নিউজ

আহমেদের বাবা-মা বলেন, তিনি যাদের বাঁচাচ্ছিলেন তাদের পরিচয় বা ধর্ম নিয়ে ভাবেননি। রাস্তায় মানুষ মারা যাচ্ছে দেখে তিনি আর চুপ থাকতে পারেননি।

সিরিয়ার ছোট শহর আল নাইরাব থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো আহমেদের সাহসিকতায় তার স্বজন ও নিজ এলাকার মানুষ গর্ব প্রকাশ করেছেন। তার চাচা ওয়াহিদ আল আহমেদ বলেন, আহমেদ অন্যায় সহ্য করতে পারে না এবং সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়।

বিশ্বজুড়ে ৪৩ হাজারের বেশি মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানাতে গড়ে ওঠা একটি তহবিলে ২৫ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছেন।

হামলার পরদিন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস হাসপাতালে গিয়ে আহমেদের সঙ্গে দেখা করেন এবং তাকে বাস্তব জীবনের নায়ক বলে উল্লেখ করেন। পরে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তাকে দেখতে যান। তিনি বলেন, আহমেদের সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।

সূত্রঃ এবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au