বাংলাদেশ

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

  • 1:49 am - June 06, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক সদস্যকে বাঁচাতে গিয়ে আরেক সদস্যের প্রাণ হারানোর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন উখরাশাল গ্রামের বাসিন্দা, দুবাইপ্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী খালেদা আক্তার (৩০) এবং তার শাশুড়ি মেহেরা (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গরুকে খাবার দিতে গোয়ালঘরে যান খালেদা আক্তার। এ সময় গোয়ালঘরের দরজার সঙ্গে সংযুক্ত একটি বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। দরজা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

খালেদার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে আসেন তার শাশুড়ি মেহেরা। তবে পরিস্থিতি না বুঝেই তিনি খালেদাকে ধরতে গেলে নিজেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

আচমিতা ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল্লাহ জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক তাদের বাঁচাতে পারেননি।

এদিকে একসঙ্গে স্ত্রী ও মায়ের মৃত্যুর খবর পেয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন দুবাইপ্রবাসী জাহাঙ্গীর। পরিবার সূত্রে জানা গেছে, তিনি জরুরি ছুটি নিয়ে দেশে ফেরার পথে রয়েছেন। দেশে পৌঁছানোর পর নিহতদের জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুতের তারে লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মতে, সামান্য অসতর্কতা ও বৈদ্যুতিক ত্রুটির কারণে একটি পরিবার মুহূর্তেই দুই সদস্যকে হারিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au