2. Secondary Lead News

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামালপুরের প্রবাসী যুবক শামীমের

  • 3:41 am - June 06, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার

মেলবোর্ন,০৬জুন-সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবক। নিহত শামীম হোসেন (৩২) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুস ছালামের ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) সৌদি আরবের দাম্মাম শহরে একটি বাসার ছাদে দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যার দিকে শুকাতে দেওয়া কাপড় আনতে ছাদে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন শামীম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

পরবর্তীতে সৌদি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে তাঁর মরদেহ সেখানে সংরক্ষিত রয়েছে।

দুই সন্তানের জনক শামীম হোসেন জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি একটি তেল পাম্পে কর্মরত ছিলেন। পরিবারের স্বপ্ন পূরণ এবং আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে গেলেও শেষ পর্যন্ত তাঁর মরদেহই দেশে ফিরছে।

ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মা জরিনা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলেকে আর ফিরে পাবেন না, তবে শেষবারের মতো তাঁর মরদেহ দেশে দেখতে চান। বাবা আব্দুস ছালাম জানান, ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। পরিবারের জন্য ভালো কিছু করবে, এমন আশা ছিল। কিন্তু হঠাৎ এই মৃত্যুসংবাদ তাঁদের অসহায় করে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা বলেন, পরিবারের সুখ-সমৃদ্ধির আশায় অনেক কষ্ট করে শামীমকে বিদেশে পাঠানো হয়েছিল। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবার নয়, পুরো এলাকাকেই শোকাহত করেছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসে কর্মরত অবস্থায় শামীম হোসেনের মর্মান্তিক মৃত্যু তাঁর পরিবারকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এখন পরিবারের একমাত্র প্রত্যাশা, যত দ্রুত সম্ভব তাঁর মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের মাটিতে দাফন সম্পন্ন করা।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au