সর্বশেষ

পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

  • 11:53 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার
পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। পরীক্ষার নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ২ জানুয়ারি অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ খুব শিগগিরই জানানো হবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সম্ভাব্য নতুন তারিখ হিসেবে আগামী ৯ জানুয়ারির বিষয়টি আলোচনায় রয়েছে। তবে এটি এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিব জানান, ২ জানুয়ারির পরীক্ষার পরিবর্তিত তারিখ শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারণেই নির্ধারিত তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি বাতিল…

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে লেখালেখির সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au