সর্বশেষ

ভয়, লড়াই আর আশা-কারিনা কাপুরের কঠিন বছরের স্বীকারোক্তি

  • 11:54 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্য দিয়ে কেটেছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বছরের শেষে সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

বছরের শুরুতেই পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছিল মুম্বাই। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা পরিবার। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক। এ নিয়ে বছরের শুরুতেই লড়াই শুরু হয় কারিনা কাপুরের। সাইফের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে অভিনেত্রী লিখেছেন-বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) আমরা চলে এসেছি। ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল। তিনি বলেন, আমাদের সন্তান ও গোটা পরিবারের জন্যই এ বছরটা সহজ হয়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে বছরটা পার করেছি।

কারিনা কাপুর বলেন, আমরা অনেক কেঁদেছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে, মানুষ সত্যিই নির্ভীক। এও বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি, তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানরা।

সাইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন তার ভক্ত-অনুরাগীরাও। তাই অভিনেত্রী লিখেছেন- ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের। তারা আমাদের পাশে ছিলেন। আর সবার ওপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ২০২৬ সালে আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি। অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন বেবো।

এর আগেই সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলি খান বলেছিলেন- পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে শেষ পর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এ ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।

এই শাখার আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au