সর্বশেষ

সুইমিংপুলে স্বামীর সঙ্গে পিয়া বিপাশা

  • 2:39 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:২০ বার

মেলবোর্ন, ২ ডিসেম্বর- লাক্স-চ্যানেল আই সুপারস্টার হিসেবে পরিচিতি পাওয়া অভিনেত্রী পিয়া বিপাশা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। চলচ্চিত্রে পথচলা শুরু করলেও নানা জটিলতার কারণে চুক্তিবদ্ধ অনেক সিনেমাই আর মুক্তি পায়নি। একপর্যায়ে শোবিজ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই গড়ে তুলেছেন নতুন জীবন।

বর্তমানে নিউ ইয়র্কে একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন পিয়া বিপাশা। সেখানে একজন মার্কিন নাগরিকের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। সদ্য বিদায়ী বছরে গণমাধ্যমকে পিয়া জানান, তার জীবনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। যদিও বছরের শুরুতে তিনি জানিয়েছিলেন, বছরের শেষদিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে তার আগেই গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা যায়। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।

বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন আনন্দঘন পরিবেশে। সম্প্রতি ক্রিসমাস উপলক্ষে দু’জনে মিলে ছুটি কাটাতে যান। সেই ভ্রমণের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পিয়া বিপাশা। এর মধ্যে রাতের বেলায় সুইমিংপুলে স্বামীর সঙ্গে কাটানো কিছু ভিডিও প্রকাশ্যে এলে তা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা শুরু হয়।

ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে নতুন জীবনের পথচলা শুরু করেছেন পিয়া বিপাশা। দেশের শোবিজ অঙ্গন থেকে দূরে থাকলেও, ভিন্ন দেশে ভিন্ন বাস্তবতায় তিনি গড়ে তুলেছেন নতুন পরিচয়। অতীতের অধ্যায় পেছনে ফেলে নতুন সম্পর্ক ও নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলা পিয়া এখন বাস্তব জীবনের এক নতুন অধ্যায়ের নায়িকা।

এই শাখার আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au