সর্বশেষ

ভক্তের প্রশ্নে প্রভার জবাব ‘ব্যাড ম্যানারস’

  • 3:33 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:২০ বার

মেলবোর্ন, ২ ডিসেম্বর- সবসময় আলোচনায় ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার ইংরেজি নতুন বছরের শুরুতেই লাইভ আড্ডায় ব্যক্তিগত প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করে বলেন, এই ধরনের প্রশ্ন করা ‘ব্যাড ম্যানারস’।

লাইভ শুরুর আগেই প্রভা ভক্তদের অনুরোধ করেছিলেন অপ্রাসঙ্গিক ও আপত্তিকর প্রশ্ন করা যাবে না। তিনি জানান, ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আগ্রহ নেই। এর মধ্যেই এক ভক্ত প্রশ্ন করেন, ‘বিয়ে করবেন কবে?’

এমন প্রশ্নে প্রভা বিরক্তি প্রকাশ করে বলেন, এই ধরনের প্রশ্ন করা ‘ব্যাড ম্যানারস’। তিনি বলেন, “বিয়ে হবে কবে? বিয়ে হচ্ছে না কেন? বাচ্চা নিচ্ছ না কেন? ডিভোর্স হলো কেন? এসব প্রশ্ন করা ঠিক নয়। আমি একজন মানুষ, আল্লাহ যখন ঠিক করবেন তখনই বিয়ে হবে।”

ওই লাইভ আড্ডায় তিনি আরো জানান, জন্ম-মৃত্যু এবং বিয়ে আল্লাহর লিখিত নিয়তি। তাই এসব বিষয়ে প্রশ্ন করা অপ্রাসঙ্গিক এবং ব্যক্তিগত সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে। প্রভা বলেন, প্রত্যেক মানুষের সংসারের ইচ্ছা থাকে, কিন্তু সেটা এখন না হলে হয়তো সৃষ্টিকর্তার মঙ্গলবোধ থেকে।

প্রভা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকেই বুঝে বা না বুঝে এ ধরনের প্রশ্ন করেন যা অবমাননাকর এবং কষ্টদায়ক। তবে এই বিষয়টি অনেকেই উপলব্ধি করেন না।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। গত বছর প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লেখান তিনি। সামনে তাকে দেখা যাবে ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’ শিরোনামের দুই সিনেমায়।

এই শাখার আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au