বাংলাদেশ

এক বছরে দেশে ২ হাজার ৮০৮ নারী ও কন্যা নির্যাতনের শিকার

  • 6:03 am - January 05, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি- দেশে ২০২৫ সালে মোট ২ হাজার ৮০৮ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, নির্যাতনের শিকারদের মধ্যে ১ হাজার ২৩৪ জন কন্যা এবং ১ হাজার ৫৭৪ জন নারী। গত বছর নারী ও কন্যাদের ওপর সহিংসতার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে যৌন সহিংসতার ঘটনায়। ২০২৫ সালে দেশে মোট ৭৮৬ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৪৩ জন কন্যা এবং ২৪৩ জন নারী।

ধর্ষণের ঘটনায় দলবদ্ধ সহিংসতার সংখ্যাও উল্লেখযোগ্য। তথ্য অনুযায়ী, ১০৪ জন কন্যা ও ৭৫ জন নারীসহ মোট ১৭৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৮ জন কন্যা ও ১৩ জন নারীসহ মোট ৩১ জনকে। ধর্ষণের ঘটনার পর মানসিক বিপর্যয়ে আত্মহত্যা করেছেন পাঁচজন কন্যা ও দুইজন নারী। একই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ১৪৭ জন কন্যা ও ৪১ জন নারীসহ মোট ১৮৮ জন।

যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৬৯ জন, যাদের মধ্যে ১১২ জন কন্যা। উত্ত্যক্তের শিকার হয়েছেন ৫৫ জন নারী ও কন্যা। উত্ত্যক্তের কারণে একজন কন্যা ও তিনজন নারী আত্মহত্যা করেছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন মোট ১৯ জন, যার মধ্যে ছয়জন কন্যা।

২০২৫ সালে বিভিন্ন কারণে হত্যার শিকার হয়েছেন ৭৩৯ জন নারী ও কন্যা। এর মধ্যে ১০৭ জন কন্যা এবং ৬৩২ জন নারী। হত্যাচেষ্টার শিকার হয়েছেন চার কন্যাসহ মোট ২১ জন। একই বছরে ৬০ জন কন্যাসহ ২৩০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং আত্মহত্যা করেছেন ১৯৬ জন নারী ও কন্যা।

অন্যান্য নির্যাতনের মধ্যে রয়েছে এসিডদগ্ধের ঘটনা, যেখানে নয়জন ভুক্তভোগী রয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ৩৪ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৫২ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩৭ জন। গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৭টি। অপহরণের শিকার হয়েছেন ৭১ জন এবং অপহরণচেষ্টার ঘটনা ঘটেছে ৩৪টি।

এ ছাড়া ২৪ জন কন্যাসহ মোট ৫৫ জন মানব পাচারের শিকার হয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৩৮ জন। ফতোয়ার শিকার হয়েছেন একজন। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে আটটি এবং বাল্যবিয়ের চেষ্টা হয়েছে ১৭টি। জোরপূর্বক বিয়ের শিকার হয়েছেন দুজন। পাশাপাশি বিভিন্ন ধরনের অন্যান্য নির্যাতনের শিকার হয়েছেন আরও ৮৯ জন নারী ও কন্যা।

বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, এই পরিসংখ্যান দেশের নারী ও কন্যাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দেয় এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au