সর্বশেষ

দীপিকা পাড়ুকোন সিনেমার বাইরেও পেয়েছেন যে খ্যাতি

  • 5:08 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি- বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজ (৫ জানুয়ারি) এ জনপ্রিয় বলিউড অভিনেত্রীর জন্মদিন।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ১৯৮৬ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। দীপিকা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে। কোপেনহেগেনে জন্মগ্রহণ। এরপর বেঙ্গালুরুতে বেড়ে উঠা। একজন তরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন।

তার এবারের জন্মদিনে বলিউডের বাইরেও যেসব কৃর্তি গড়েছেন তা OTN BANGLA-য় প্রকাশ করা হলো-

বলিউড অভনেত্রী দীপিকা পাডুকোন বারবার প্রমাণ করেছেন, তার প্রভাব অনেক গভীর ও বিস্তৃত। নিজের কণ্ঠস্বর ও আন্তর্জাতিক পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি এমন সব বিষয় নিয়ে কথা বলেছেন, যা সমাজের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ।

বহু ক্ষেত্রে তিনি প্রথম উদ্যোগী হয়েছেন, আবার বহু ক্ষেত্রে তার বক্তব্যই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। ওয়ার্ক-লাইফ ব্যালান্স থেকে মানসিক স্বাস্থ্য-সময়ের সবচেয়ে বড় বিতর্কগুলোতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দীপিকা।

ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়ে স্পষ্ট অবস্থান, ইন্ডাস্ট্রিজুড়ে সমর্থন

অতিরিক্ত কাজকে গ্ল্যামারাইজ করা এক ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে দীপিকা যখন খোলাখুলি ওয়ার্ক-লাইফ ব্যালান্সের গুরুত্ব নিয়ে কথা বলেন, তখন তা বহু মানুষের মনের কথা ছুঁয়ে যায়। তার এই অবস্থানকে সমর্থন করেন চলচ্চিত্র জগতের বহু অভিনেত্রী। কিয়ারা আদভানি, কাজল, রশ্মিকা মন্দানা, নেহা ধূপিয়া, মোনা সিং-সহ একাধিক তারকা প্রকাশ্যে তার পাশে দাঁড়ান। দীপিকা শুধু বিতর্ক শুরু করেননি, বরং স্বাস্থ্যকর কাজের সময়সূচি ও ব্যক্তিগত সীমানা নিয়ে ভাবনার স্বাভাবিকীকরণ ঘটিয়েছেন।

ভারতে মানসিক স্বাস্থ্য আন্দোলনের অগ্রদূত

মানসিক স্বাস্থ্য নিয়ে যখন খোলামেলা আলোচনা তেমনভাবে শুরুই হয়নি, তখন সাহসিকতার সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন দীপিকা। তিনি ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে কাজ করেছেন এবং নিজের ‘লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের মাধ্যমে বিষণ্ণতা ও উদ্বেগ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার এ উদ্যোগ বহু মানুষকে সাহায্য চাইতে উৎসাহিত করেছে এবং মানসিক স্বাস্থ্যকে ট্যাবু নয়, বরং অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে।

বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব

আন্তর্জাতিক রেড কার্পেট, বৈশ্বিক বিলাসবহুল ব্র্যান্ড কিংবা বিশ্ব সংস্কৃতির মঞ্চ—সব ক্ষেত্রেই দীপিকা ধারাবাহিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দৃঢ়তার সঙ্গে। তাঁর উপস্থিতি নিশ্চিত করেছে, বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিভা কেবল উপস্থিতই নয়, বরং প্রভাবশালী। বিশেষ করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর বক্তব্য বিশ্বজুড়েই আলোচনার জন্ম দিয়েছে।

সমাজসেবায় বহুমাত্রিক ভূমিকা

নিজের জনপ্রিয়তাকে সমাজকল্যাণের কাজে ব্যবহার করেছেন দীপিকা। তার ‘ক্লোজেট এডিট’ থেকে প্রাপ্ত অর্থ যায় ‘লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের তহবিলে। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, তারকাখ্যাতি ও বৃহত্তর সামাজিক ভাবনা একসঙ্গেই এগোতে পারে।

শক্তি, সৌন্দর্য ও নেতৃত্বের নতুন সংজ্ঞা

ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রীর অধীনে দেশের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে নিযুক্ত হওয়া দীপিকার যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রকাশ্য জীবনে একজন শক্তিশালী নারীর মানে কী- তা তিনি নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। নীরব অথচ দৃঢ় নেতৃত্ব, বিশ্বাসে অটল থাকা এবং অর্থবহ আলোচনাকে বেছে নেয়ার মধ্য দিয়েই তার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।

নিজের প্রতিটি পর্বেই সময়ের থেকে এক ধাপ এগিয়ে থেকেছেন দীপিকা পাডুকোন। তিনি এমন এক পথপ্রদর্শক, যিনি পরিবর্তনের পেছনে হাঁটেন না- বরং পরিবর্তন সৃষ্টি করেন।

সূত্র: বলিউড বাবল

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au