বাংলাদেশ

‘সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায়’ হত্যা করা হয় হাদিকে: পুলিশ

  • 9:52 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন করা হলো হাদিকে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে আসামি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর পরিকল্পনাতেই ওসমান বিন হাদিকে হত্যা করা হয়। তিনি বলেন, “ওসমান বিন হাদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।”

ডিবি কর্মকর্তার মতে, শরিফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। এই রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভিন্নধর্মী ধারার কারণে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগ ও সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশনায় হত্যার শিকার হন। হত্যার সময় গুলিবর্ষণকারীদের মধ্যে ছিলেন ফয়সাল করিম, যিনি ছাত্রলীগের সাবেক নেতা, এবং তার সহযোগী আলমগীর, আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই তিনজনই এখনও গ্রেপ্তার হয়নি; ডিবি জানায় তারা ভারতে পালিয়ে গেছেন। এছাড়া ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ফিলিপ নামে আরও একজন পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিলের সুযোগ থাকবে।

হত্যার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে শফিকুল ইসলাম বলেন, শরিফ ওসমান বিন হাদি রাজনৈতিক অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। তিনি সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় আলোচিত বক্তব্য দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সংক্রান্ত সমালোচনামূলক মন্তব্য করতেন। এই কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে শরীফ ওসমান বিন হাদি গণসংযোগও করছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লেগে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর মারা যান।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au