সর্বশেষ

ড্রাগ নেওয়ায় ক্রিকেটে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার

  • 3:32 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ জানুয়ারি-গতকাল সোমবার ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) দেশটির ১৪ জন ক্রিকেটারসহ ৩৪৭ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছিল। বছরের যে কোনও সময় তাদের ডোপ পরীক্ষার জন্য ডাকা হতে পারে। তালিকা প্রকাশের পরই ডোপ পরীক্ষায় দেশটির এক ক্রিকেটার ধরা পড়ে গেলেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের উত্তরাখণ্ডের পেসার রাজন কুমারের নমুনা পরীক্ষার পরে নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া গেছে। রাজনের ডোপ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন নাডা কর্তৃপক্ষ।

উত্তরাখণ্ডের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষ খেলেছেন রাজন। গত ৮ ডিসেম্বর দিল্লির বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন তিনি। সে সময় তার ডোপ পরীক্ষা হয়। রাজনকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা দিয়েছে নাডা। আরও কঠিন শাস্তি হতে পারে তার।

২৯ বছর বয়সী এই বোলারের নমুনায় দুই রকম নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেছে। অ্যানাবলিক স্টেরয়েড ড্রোস্টানোলোন এবং মেটেনোলোন পাওয়া গেছে। এ ছাড়া ক্লোমিফেনও পাওয়া যায়। যা সাধারণত মহিলাদের বন্ধ্যাত্বের চিকিৎসার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। পুরুষদের টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধিতেও সহায়ক হয় ক্লোমিফেন। অভিযুক্ত রাজনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ ব্যাপারে। উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থাও এ ব্যাপারে মুখ খোলেনি।

এর আগে ২০১৯ সালে ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। অপরাধ স্বীকার করে নেওয়ায় আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ২০২০ সালে ডোপ পরীক্ষায় ধরা পড়েন মধ্যপ্রদেশের অলরাউন্ডার অনশুলা রাও।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au