সর্বশেষ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুঁশিয়ারি, প্রয়োজনে ওয়ার্কওভার দেবে বাংলাদেশ

  • 3:41 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ জানুয়ারি-ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সেখানে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার কঠোর অবস্থান জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তিনি স্পষ্ট করে বলেছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে ভারত সফরে যাবে না বাংলাদেশ দল—প্রয়োজনে ম্যাচ না খেলে ওয়ার্কওভার দিতেও প্রস্তুত বোর্ড।

তিনি বলেন,“আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলবো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বিশ্বকাপ খেলতে ভারতে যাবো না—এটাই আমাদের অবস্থান। একজন ব্যক্তিকে যদি ভারত যথাযথ নিরাপত্তা দিতে না পারে, তাহলে পুরো ক্রিকেট দলকে কীভাবে দেবে?”

তার মতে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের সর্বোচ্চ দায়িত্ব এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
“খেলাধুলা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তা। নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে সেখানে গিয়ে খেলার কোনো মানে হয় না,” যোগ করেন তিনি।

আসিফ আকবর আরও বলেন, নিরাপত্তা নিশ্চিতে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে যে আশ্বাস পাওয়া গেছে, তা বিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।
“আমরা বারবার বলেছি—লিখিত ও কার্যকর নিরাপত্তা গ্যারান্টি চাই। শুধু মৌখিক আশ্বাসে আন্তর্জাতিক সফরে দল পাঠানো সম্ভব নয়।”

প্রয়োজনে ওয়ার্কওভার দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান বিসিবির এই পরিচালকের।
“বিশ্বকাপ বড় আসর, কিন্তু নিরাপত্তা তার চেয়েও বড়। প্রয়োজনে আমরা ম্যাচ খেলবো না, ওয়ার্কওভার দেবো। খেলোয়াড়দের ঝুঁকির মুখে ফেলতে পারি না,” বলেন তিনি।

বিসিবির এমন অবস্থানের পর বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার দিকেও যেতে পারে বোর্ড—এমন ইঙ্গিতও দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au