সর্বশেষ

চমক রেখে পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

  • 3:56 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ জানুয়ারি-চমক রেখে পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে পরস্পরের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ঘোষিত এই স্কোয়াডে অধিনায়কের ভূমিকায় আছেন অলরাউন্ডার দাসুন শানাকা।

ঘোষণাকৃত এই স্কোয়াডে বেশ চমক রেখেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে না থাকা কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে পাকিস্তান সিরিজের দলে।

দুদলের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে চলতি মাসের ৭ তারিখে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ ও ১১ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে ডাম্বুল্লায়।

পাকিস্তান সিরিজের দল শ্রীলঙ্কার স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশান হেমন্ত, ত্রাভিন ম্যাথু, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা ও ঈশান মালিঙ্গা।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au