বিশ্ব

রুশ নৌবহরের প্রতিরোধ ঠেকিয়ে অতলান্তিকে তেলবাহী জাহাজ কব্জা মার্কিন মেরিনের! কী বলল মস্কো?

  • 2:45 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি- রুশ নৌবহরের পাহারার মধ্যেই অতলান্তিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল পরিবহণে ব্যবহৃত একটি তেলবাহী জাহাজ দখল করেছে যুক্তরাষ্ট্রের মেরিন কমান্ডো বাহিনী। একই দিনে ক্যারিবিয়ান সাগরে আরেকটি তেলবাহী জাহাজ কব্জায় নেয় মার্কিন উপকূলরক্ষীরা। ওয়াশিংটনের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহণের সঙ্গে জড়িত থাকায় এই অভিযান চালানো হয়েছে।

মার্কিন ইউরোপীয় কমান্ড জানিয়েছে, ‘বেলা-১’ নামের তেলবাহী ট্যাঙ্কারটি আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী এলাকায় আটক করা হয়। অন্যদিকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম ক্যারিবিয়ান সাগরে ‘সোফিয়া’ নামের আরেকটি তেলবাহী জাহাজ দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী, দুটি জাহাজই সাম্প্রতিক সময়ে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলার তেল পরিবহণে ব্যবহৃত হচ্ছিল।

এই ঘটনার পরপরই মস্কো কড়া প্রতিক্রিয়া জানায়। রুশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বেলা-১ জাহাজে থাকা রুশ নাবিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখার কথাও জানিয়েছে রাশিয়া।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি আটকের আগের কয়েক দিন ধরে অতলান্তিক মহাসাগরে বেলা-১–এর গতিবিধি পর্যবেক্ষণ করছিল মার্কিন নৌবাহিনী। বিষয়টি জানতে পেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ পাঠানো হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসল্যান্ড উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে ট্যাঙ্কারটিকে ঘিরে রাখে একাধিক মার্কিন বিমান ও হেলিকপ্টার।

বেলা-১ ট্যাঙ্কারটি একসময় ইরানের তেল পরিবহণে ব্যবহৃত হলেও পরবর্তীতে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে যুক্ত হয় বলে মার্কিন কর্মকর্তাদের দাবি। এর আগেও ক্যারিবিয়ান সাগরে জাহাজটি দখলের চেষ্টা করা হয়েছিল, যার তীব্র নিন্দা জানায় ভেনেজুয়েলা সরকার। তখন জাহাজটিতে গায়ানার পতাকা থাকলেও পরে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়।

মার্কিন সেনাবাহিনীর সাদার্ন কমান্ড জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত জাহাজ ও অবৈধ তেল পরিবহণ ঠেকাতে তারা প্রয়োজন হলে এমন অভিযান চালাবে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার পর এই জাহাজ দখল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন বাড়াতে পারে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au