সর্বশেষ

‘কেজিএফ’-এর পর নতুন চমক, রায়া চরিত্রে ইয়াশ

  • 10:03 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি- অভিনেতা ইয়াশের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর বিশেষ চরিত্র পরিচিতি টিজার ভিডিও। এতে ইয়াশ কে দেখা গেছে ‘রায়া’ নামের এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

এর আগে ধাপে ধাপে সিনেমাটির নারী চরিত্রগুলোর পরিচয় প্রকাশ করেন নির্মাতারা। কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়ার চরিত্র উন্মোচনের মাধ্যমে গল্পনির্ভর এই সিনেমার ভিত্তি গড়ে তোলা হয়। এরপরই সামনে আনা হলো ছবিটির কেন্দ্রীয় চরিত্র রায়াকে।

চরিত্র পরিচিতি টিজার ভিডিওটির শুরু হয় একটি কবরস্থানের নিস্তব্ধ পরিবেশে। হঠাৎ গুলির শব্দে ভেঙে যায় সেই নীরবতা। ধোঁয়ার ভেতর থেকে হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে আবির্ভূত হন রায়া। ভিডিওটিতে সিনেমাটির গাঢ়, অন্ধকার আবহ এবং বড় পরিসরের ভিজ্যুয়াল নির্মাণের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।

গত বছর ইয়াশের জন্মদিনে প্রকাশিত ঝলকের তুলনায় এবারকার ভিডিওতে অ্যাকশন ও কাহিনির জগৎ আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে, যা সিনেমাটির ভিজ্যুয়াল স্টাইলকে আরও পরিষ্কারভাবে তুলে ধরে।

এই সিনেমায় ইয়াশ  একাধারে অভিনয়, চিত্রনাট্য রচনা এবং প্রযোজনার দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পরিসরে গল্প বলার একটি নতুন ও সাহসী পরীক্ষায় নিজেকে যুক্ত করেছেন তিনি।

কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেতা ইয়াশ  ‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে সর্বভারতীয় জনপ্রিয়তা অর্জন করেন। ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ ও ‘কেজিএফ চ্যাপ্টার টু–এ রকি ভাই চরিত্রে তার অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন বক্স অফিস সাফল্য এনে দেয়। দ্বিতীয় পর্বটি এখনো ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।

যদিও ‘কেজিএফ’ সিরিজ ইয়াশের তারকাখ্যাতি সুদৃঢ় করে, তবে এর আগেও ‘মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি’ ও ‘গুগলি’–র মতো সিনেমায় তিনি তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন।

‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইয়াশ  ও নির্মাতা গীতু মোহান্দাস। সিনেমাটি একই সঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব সংস্করণ মুক্তির পরিকল্পনা রয়েছে।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রাজীব রবি। সংগীত পরিচালনা করেছেন রবি বাসরুর। সম্পাদনায় রয়েছেন উজ্জ্বল কুলকার্নি এবং শিল্প নির্দেশনার দায়িত্বে আছেন টি পি আবিদ। অ্যাকশন দৃশ্য নির্মাণে যুক্ত হয়েছেন হলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ সিরিজে কাজ করেছেন। তার সঙ্গে রয়েছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাকশন পরিচালক অ্যানবারিভ ও কেচা খামফাকদী।

ভেঙ্কট কে. নারায়ণ ও যশের প্রযোজনায়, কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত ‘টক্সিক’ আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ঈদ উপলক্ষে বিশেষ উৎসবের উপহার হিসেবেই সিনেমাটির মুক্তি নির্ধারণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে সাবেক ভিপি ইমির জামিন

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ…

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিল হাইকোর্ট

মেলবোর্ন, ৩০ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি পৃথক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে…

কিংস কলেজ লন্ডনে ফুল ফান্ডেড পিএইচডি সুযোগ, আবেদন চলবে ১৭ মে পর্যন্ত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন ২০২৬ শিক্ষাবর্ষে একটি ফুল ফান্ডেড পিএইচডি শিক্ষাবৃত্তির সুযোগ ঘোষণা করেছে। এই গবেষণা প্রোগ্রামটি ন্যায়বিচার, শাসনব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ খনিজ…

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…

বিশ্ববাজারে তেলের দাম এখন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বুধবার আন্তর্জাতিক…

নিউজিল্যান্ডে ৫১ জন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ট্যারান্টের আপিল আবেদন নাকচ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  নিউজিল্যান্ডের আদালত ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় ৫১ জনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের দণ্ডের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au