অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…
মেলবোর্ন, ৯ জানুয়ারি- বাংলা সিনেমার পর্দায় রীনা খান মানেই ভয়ঙ্কর শাশুড়ি কিংবা কঠোর খলনায়িকা। চোখের চাহনি আর সংলাপেই কাঁপিয়ে দিতেন দর্শককে। তবে বাস্তব জীবনের রীনা খান যে ঠিক তার উল্টো- সেই কথাই জানালেন রীনা খানের ছেলে শিহাব হোসেন অন্তুর বউ ফারহানা রহমান শাম্মি।
এক গণমাধ্যমের সাক্ষাতকারে পুত্রবধূ শাম্মি অকপটে বলেন, “বাস্তবেও যদি শাশুড়ি পর্দার মতো হতেন, তাহলে এতদিন সম্পর্ক টিকে থাকত না।” গর্বের সঙ্গে তিনি জানান, শাশুড়িকে তিনি ভীষণ ভালোবাসেন।
অভিনেত্রী রীনা খানের প্রকৃত নাম সেলিমা সুলতানা। ১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু। চার দশকে আট শতাধিক সিনেমায় খলচরিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের খলনায়িকার অবিচ্ছেদ্য নাম।
সময়ের সঙ্গে সিনেমার ধারা বদলালেও অভিনয়ের প্রতি ভালোবাসা ছাড়েননি রীনা খান। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত নাটক নির্মাণ ও অভিনয় করছেন তিনি।
পর্দার খলচরিত্রের কারণে ব্যক্তিজীবনে নানা ভুল ধারণার শিকার হলেও পারিবারিক জীবনে তিনি যে স্নেহশীল ও সহানুভূতিশীল- সেই বাস্তবতাই এবার পুত্রবধূর কথায় উঠে এলো।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au