সর্বশেষ

‘দ্য রাজা সাব’ নিয়ে বিতর্ক, সমালোচনা মুছতে ১৫০ ডলারের প্রস্তাব!

  • 8:33 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন, ৯ জানুয়ারি- আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ প্রশংসায় ভাসালেও, আবার অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনাও করেছেন।এমনই এক সমালোচনার পর চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক দর্শক।

সমাজমাধ্যমে তিনি লেখেন, সিনেমাটি দেখে তাঁর পুরো সময় নষ্ট হয়েছে এবং ছবিটি অত্যন্ত নিম্নমানের। অভিযোগ, এই পোস্টের পরেই নাকি তাঁর কাছে ১৫০ ডলারের একটি প্রস্তাব আসে।

ওই দর্শকের দাবি, ছবির নির্মাতাদের তরফ থেকেই তাকে সমালোচনামূলক পোস্টটি মুছে ফেলতে অনুরোধ করা হয়। বদলে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

নিজের দাবির পক্ষে তিনি নির্মাতাদের পাঠানো বলে দাবি করা একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন।

ওই স্ক্রিনশটে লেখা, ‘আমরা ‘দ্য রাজা সাব’-এর টিম থেকে বলছি। আমরা আপনার সমালোচনামূলক পোস্টটি দেখেছি এবং আপনার মতামতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে এই পোস্টের কারণে ছবিটির পর নেতিবাচক প্রভাব পড়ছে।

আপনি যদি পোস্টটি মুছে দিয়ে একটি ইতিবাচক প্রতিক্রিয়া লেখেন, তাহলে আমরা আপনাকে ১৫০ ডলার অথবা আপনার পছন্দ অনুযায়ী অর্থ প্রদান করতে পারি। কোনো রকম চাপ নেই, শুধু আমাদের জানাবেন।’

এই স্ক্রিনশট শেয়ার করে দর্শক লেখেন, ‘এটা ভীষণ অদ্ভুত! পোস্ট মুছে দেওয়ার জন্য ওরা আমাকে টাকা দিতে চাইছে। না, আমি আমার পোস্ট মুছব না।’

পোস্টটি মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তবে বিতর্কের মধ্যেই উঠে এসেছে প্রশ্ন—এই স্ক্রিনশট আদৌ ছবির নির্মাতাদের পক্ষ থেকে পাঠানো কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে প্রভাসের অনুরাগীদের একাংশের দাবি, ইচ্ছাকৃতভাবে ছবির বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। তাঁদের অভিযোগ, প্রযুক্তির সাহায্যে ভুয়া স্ক্রিনশট তৈরি করে অপপ্রচার করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত ‘দ্য রাজা সাব’-এর নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…

বিশ্ববাজারে তেলের দাম এখন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বুধবার আন্তর্জাতিক…

নিউজিল্যান্ডে ৫১ জন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ট্যারান্টের আপিল আবেদন নাকচ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  নিউজিল্যান্ডের আদালত ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় ৫১ জনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের দণ্ডের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে…

ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে আবেদনের সুযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এবং স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত শিক্ষার সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ‘আজিজ…

ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রামে আবেদন শুরু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে মালাউইতে অবস্থিত মার্কিন দূতাবাস ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রাম (এআরএসপি)-এর আবেদন গ্রহণ শুরু করেছে। এই…

আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ট্রাম্প, তেলের দাম কমার আশা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au