বাংলাদেশ

স্বতন্ত্র নির্বাচন করার কারণ জানালেন তাসনিম জারা

  • 4:29 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার

মেলবোর্ন ১৪ জানুয়ারি- জাতীয় নাগরিক পার্টি থেকে সরে এসে কেন স্বতন্ত্রভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, তার ব্যাখ্যা দিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর মেনে নিতে প্রস্তুত নয়। এই জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই তিনি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনম প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন–২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় জবাবদিহির ঘাটতি স্পষ্ট। তিনি বলেন, পুরো ব্যবস্থাটিই এমনভাবে সাজানো যে যেখানে একজনকে যার কাছে জবাবদিহি করতে হয়, তিনিই আবার তার নিয়োগকর্তা। এ ধরনের কাঠামো প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই দেশে সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু সে আলোচনা বাস্তব রূপ পায়নি। ক্ষমতায় যারা থাকবেন, তাদের কার্যকর জবাবদিহির আওতায় আনাই এখন সময়ের দাবি। এ জন্য সংস্কারমূলক আলোচনা অব্যাহত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। দলের পক্ষ থেকে তিনি পদযাত্রাও শুরু করেছিলেন। তবে পরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন তিনি।

গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা ঘোষণা দেন, তিনি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাবেদ মিয়া রাসিন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার সিদ্ধান্তের মাধ্যমে ডা. তাসনিম জারা মূলত প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন রাজনৈতিক ধারা ও জবাবদিহিমূলক ব্যবস্থার পক্ষে অবস্থান নিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au