বাংলাদেশ

নতুন রাজনৈতিক সংগঠন ‘এনপিএ’র যাত্রা শুরু

  • 1:16 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনপিএর ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়। ছবি: সমকাল

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ ও পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এনপিএ কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়, বরং একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর লক্ষ্য রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের মৌলিক রূপান্তর ঘটানো এবং একটি মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা।

কেন্দ্রীয় কাউন্সিলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ফেরদৌস আরা রুমী, নাজিফা জান্নাত ও তুহিন খান। তারা নির্দিষ্ট সময় পরপর পালাক্রমে এই দায়িত্ব পালন করবেন। কাউন্সিলের সদস্য মীর হুযাইফা আল মামদূহ আত্মপ্রকাশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সদস্যদের নাম ঘোষণার পর তিন মুখপাত্র যৌথভাবে ঘোষণাপত্র পাঠ করেন।

ঘোষণাপত্রে বলা হয়, দেশের দীর্ঘ রাজনৈতিক সংকট, গণতান্ত্রিক ঘাটতি ও সামাজিক বৈষম্যের বাস্তবতা থেকেই এই প্ল্যাটফর্মের জন্ম। এনপিএ সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য ও সমঅধিকার নিশ্চিতকরণ, সংবিধান সংস্কার, মৌলিক অধিকার সুরক্ষা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যে কাজ করবে।

স্বাগত বক্তব্যে কাউন্সিল সদস্য অনিক রায় বলেন, এনপিএ রাজনীতিকে কেবল ক্ষমতার লড়াই বা স্লোগানের রাজনীতিতে সীমাবদ্ধ রাখতে চায় না। আবার কল্যাণের নামে পৃষ্ঠপোষকতামূলক রাজনীতিও তাদের লক্ষ্য নয়। তিনি বলেন, “আমরা চাই রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের একটি মৌলিক পরিবর্তন। আমরা চাই একটি মানবিক রাষ্ট্র, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সম্পদের ন্যায্য বণ্টনের মাধ্যমে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থা।”

তিনি আরও বলেন, এনপিএ সামাজিক গণতন্ত্রের ধারণায় বিশ্বাসী। পুঁজির গণতান্ত্রিক বিকাশ, সামাজিক নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েই বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব বলে তারা মনে করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এনপিএ ভবিষ্যতে দেশব্যাপী সংগঠিত হয়ে জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে সক্রিয় ভূমিকা রাখবে। রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারার সূচনা করাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au