বাংলাদেশ

নাগরিক শোকসভায় লাঞ্ছনার ঘটনায় বিএনপি বিটের সাংবাদিকদের ক্ষোভ

  • 5:57 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
নাগরিক শোকসভায় লাঞ্ছনার ঘটনায় বিএনপি বিটের সাংবাদিকদের ক্ষোভ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় কয়েকজন গণমাধ্যমকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে তারা এই ঘটনার প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে শোকসভা চলাকালে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন অনুষ্ঠানস্থল থেকে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন হঠাৎ ‘এখানে লাইভ হবে না’ বলে উচ্চস্বরে চিৎকার করেন এবং সালেহীনের কলার ধরে টেনে সরিয়ে নেন। একপর্যায়ে তিনি শারীরিকভাবে আঘাতও করেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি পরে শান্ত হয়।

একই সময়ে গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ সেখানে দায়িত্ব পালনরত আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গেও আপত্তিকর ও অশোভন আচরণ করেন সালেহ উদ্দিন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি বিটের সাংবাদিকরা বলেন, একজন দায়িত্বশীল আয়োজকের এমন অপেশাদার, উদ্ধত ও আক্রমণাত্মক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ব্যক্তিদের এত বড় রাজনৈতিক আয়োজনের দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক, সে বিষয়েও বিএনপির সংশ্লিষ্ট মহলের ভেবে দেখা প্রয়োজন বলে তারা মনে করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় মিডিয়া কার্ড সংগ্রহ, পাশাপাশি সম্প্রতি একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বিটের সাংবাদিকদের। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় বলে তারা মত প্রকাশ করেন।

বিএনপি বিটের রিপোর্টাররা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করে আসা সাংবাদিকরা যেন ভবিষ্যতে সংবাদ সংগ্রহ ও দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা হয়রানির শিকার না হন। সে জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au