সর্বশেষ

৭২ বছরে আত্মজীবনীতে নিজেকে নতুন করে চিনিয়ে দিলেন অঞ্জন দত্ত

  • 4:31 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে। অঞ্জনের মুখে শুনেও অনেকে লিখেছেন তাঁর জীবনের গল্প। তবে এবার আরেকটু গুছিয়ে আত্মজীবনী লিখবেন বলে অঞ্জন নিজেই কলম ধরেছেন। ১৫ জানুয়ারি প্রকাশ পেল তাঁর লেখা ‘অঞ্জন নিয়ে’ বইটি। প্রকাশ করেছে দে’জ প্রকাশনী।

১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পেরিয়ে পা রাখবেন ৭৩-এ। এ উপলক্ষে নিজের নতুন সৃষ্টি সামনে নিয়ে এলেন তিনি। বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে অঞ্জন নিয়ে বইটির প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শিরোনামের অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

অঞ্জন নিয়ে বইটি সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, ‘কয়েক দিন পর ৭২ বছর শেষে ৭৩-এ পড়ব। এই বয়সে আত্মজীবনী লেখার কথা মনে হয়েছে। তার কারণ, আমার মনে হয়েছে যে এই সময়ের পরে হলে আর আমি পারব না। পরে হয়তো অনেক সেন্টিমেন্টাল হয়ে পড়ব, আমার সেন্স অব হিউমার কমে যাবে, বেশি কথা বলে ফেলব। সে কারণে মনে হয়েছে, এটাই উপযুক্ত সময়। স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথা লিখতে হবে। আমি সেই সত্যি কথাগুলো লিখেছি।’

আত্মজীবনীতে অনেক জনপ্রিয় মানুষের কথাও তুলে এনেছেন অঞ্জন দত্ত, যাঁদের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক হয়েছিল তাঁর। অঞ্জন বলেন, ‘কলকাতার অনেক বড়মাপের মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল। মৃণাল সেনের কথা লোকে জানে। তবে জানে না, সত্যজিৎ রায়ের সঙ্গেও আমার একটা অদ্ভুত মজার সম্পর্ক ছিল। ভারতবর্ষ ছাড়াও সারা পৃথিবীর অনেক বিখ্যাত মানুষের কথা, জার্মানিতে আমি চাকরি করেছি, সেসব কথা লোকে তেমন জানে না। সেগুলো জানতে পারলে আমাকে হয়তো আরও বেশি চিনতে পারবে। আমার শেষ বয়সে সে পরিচয়টা রেখে গেলাম। আমার মনে হয় সেটা আজকের যুগের ছেলেমেয়েদের ভালো লাগবে।’

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au