সর্বশেষ

সহিংস আন্দোলনের মুখে ইরান টিকবে না, দাবি জাফর পানাহির

  • 4:44 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:৫২ বার

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- স্বর্ণপামজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ডিসেম্বরে তাকে এক বছরের কারাদণ্ড দেন ইরানের একটি আদালত। সাম্প্রতিক দেশটিতে চলমান সহিংস আন্দোলনে ইরানের সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।

জাফর পানাহি বলেন, ‘বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে ইসলামী প্রজাতন্ত্র এখন যে পরিস্থিতিতে আছে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। তেহরানের নেতারা শতভাগ পতনের দ্বারপ্রান্তে রয়েছে।’

গত দুই সপ্তাহ ধরে দেশটিতে সহিংস আন্দোলনের জেরে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা এসব কথা বলেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া সেই সাক্ষাৎকারে পানাহি অভিযোগ করেন, ‘ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বৃহৎ আকারের সহিংসতার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এমন পরিস্থিতিতে সরকারের পক্ষে নিজেকে টিকিয়ে রাখা অসম্ভব।’

এই ইরানি নির্মাতার দাবি, তেহরানে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু আমরা কখনোই আশা করিনি বিষয়টা এই পর্যায়ে এসে পৌঁছাবে। পানাহি জোর গলায় বলেছেন, ইরানে বর্তমান সরকার ব্যবস্থার পতন হবে।

এদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ইরানের একটি আদালত জাফর পানাহির উপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

 

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au