সর্বশেষ

‘পোনিজ’ নিয়ে চাঞ্চল্যকর অভিজ্ঞতা জানাল এমিলিয়া ক্লার্ক

  • 5:44 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের নতুন সিরিজ ‘পোনিজ’–এ অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এমিলিয়া ক্লার্ক। শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে জানিয়েছেন চারবারের এমি–মনোনীত এই অভিনেত্রী।

দ্য র‍্যাপকে দেওয়া সাক্ষাৎকারে এমিলিয়া বলেন, সিরিজে বিয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের সময়ের গল্পে নির্মিত সিরিজে বিয়া এমন এক নারী, যিনি তথ্য আদায়ের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করেন। সেই কারণেই সহ–অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে বেশি।

এমিলিয়ার কথায়, ‘টানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করি। ওই দিনই আমার একটি পাঁজরের হাড় ভেঙে যায়।’

সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি সিরিজে আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সত্যিই ওর পাঁজরের হাড় ভেঙেছিল। এমিলিয়া সংবেদনশীল গড়নের—সেই কারণেই এমনটা হয়েছে।’

এমিলিয়া জানান, চিকিৎসককে গিয়ে তাকে বলতে হয়েছিল—আঘাতটি হয়েছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে। পরে অবশ্য এমিলিয়া জানান, তার পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা সরে গিয়েছিল।

বাবা দেখলে ‘হার্ট অ্যাটাক’ করবেন, তাই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি নায়িকা

‘পোনিজ’ সিরিজে দেখা যায় বিয়া ও টুইলা ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করেন। তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে গোপন অভিযানে নামেন।

 

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au