সর্বশেষ

ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

  • 2:08 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জানুয়ারি- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তেহরানকে এমন কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে, যা তারা আগে কখনো দেখেনি। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না এবং প্রয়োজনে দেশটি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ ভিত্তিহীন। বরং সমালোচকদের উচিত ইরানের ভেতরের বাস্তবতা ও সেখানকার মানবাধিকার পরিস্থিতির দিকে তাকানো।

নেতানিয়াহু তাঁর বক্তব্যে ইরানের চলমান অস্থিরতার কথাও উল্লেখ করেন। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব সহিংসতায় প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় এসব তথ্য পুরোপুরি যাচাই করা কঠিন। ইরান সরকার অবশ্য এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে।

গাজা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপে তুরস্ক বা কাতারের কোনো নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করা হবে না। তবে গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো পরিচালনার জন্য গঠিত নির্বাহী বোর্ডে এই দুই দেশের প্রতিনিধিত্ব থাকবে বলে জানান তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, গাজার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রধান শর্ত হলো হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং পুরো গাজা উপত্যকাকে সামরিক কার্যক্রমমুক্ত করা। এই লক্ষ্য শান্তিপূর্ণ উপায়ে অর্জন সম্ভব না হলে কঠোর উপায়েই তা বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত উদ্যোগের দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au